News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে গ্রেফতার দুই অস্ত্র সরবরাহকারী, উদ্ধার প্রচুর অবৈধ আগ্নেয়াস্ত্র
Image

উত্তরপ্রদেশে গ্রেফতার দুই অস্ত্র সরবরাহকারী, উদ্ধার প্রচুর অবৈধ আগ্নেয়াস্ত্র

মুজফ্ফরনগর, ৩ এপ্রিল (হি.স.): আসন্ন লোকসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশের মিরানপুর শহর থেকে দুই অস্ত্র সরবরাহকারীকে গ্রেফতার করল পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর অবৈধ আগ্নেয়াস্ত্র। বুধবার এব্যাপারে পুলিশ জানিয়েছে, নির্বাচনী কর্মসূচির অংশ হিসেবে পুলিশের তল্লাশি অভিযান চলাকালীন ওই দুই সন্দেহভাজন অস্ত্র সরবরাহকারীকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্র বাজেয়াপ্তও করেছে পুলিশ।

এদিন সকালে মিরানপুর শহরে সিনিয়র পুলিশ সুপার সুধীর কুমার জানিয়েছেন, “নির্বাচনের আগে পুলিশের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে স্টেশন হাউস অফিসার পঙ্কজ ত্যাগীর নেতৃত্বে পুলিশের একটি দল তল্লাশি অভিযান চালায়। শহর জুড়ে এই অভিযান চলাকালীন মঙ্গলবার গভীর রাতে মিরানপুর শহরের কাছে দিলশাদ এবং সানেওয়ার নামে দুই সন্দেহভাজন অস্ত্র সরবরাহকারীকে গ্রেফতার করেছে পুলিশের ওই দল।” অস্ত্র সরবরাহকারীদের কাছ থেকে ৯টি মাসকেট বন্দুক, ৫টি পিস্তল এবং প্রচুর পরিমাণে কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানিয়েছেন সিনিয়র পুলিশ সুপার সুধীর কুমার। এদিন ধৃতদের দফায় দফায় জেরা করার পাশাপাশি তাদের কাছ থেকে দুটি ভুয়ো পরিচয়পত্রও উদ্ধার করেছে পুলিশ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top