News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় অফিস লেনে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার
Image

আগরতলায় অফিস লেনে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷  রাজধানী আগরতলা শহরে অফিস লেন এলাকায় মঙ্গলবার এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃত ব্যক্তির নাম দিলীপ ভট্টাচার্য৷ বাড়ি আমতলী থানা এলাকার আদর্শ পাড়ায়৷ মৃত ব্যক্তি পেশায় একজন রিকশাচালক৷ তিন দিন আগে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন৷  তারপর বাড়িতে আর ফেরেননি৷  মঙ্গলবার সকালে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা৷ পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে৷

মঙ্গলবার রাজধানী আগরতলা শহরের প্রাণচঞ্চল এলাকা অফিস লেনে একটি মৃতদেহ উদ্ধার হয়েছে৷ অফিস লেন এলাকায় রাস্তার পাশে কভার্ট দ্রনের  উপরে মৃতদেহটি পড়ে রয়েছিল৷ গায়ের শার্ট এবং পরনে প্যান্ট ছিল৷ প্রথম দিকে মানুষ ভেবেছিলেন হয়তো আকন্ঠ মদ্যপান করে ওই ব্যক্তি রাস্তার পাশে পড়ে রয়েছে৷ কিন্তু দীর্ঘক্ষন পরেও  নড়াচড়া না  করাতে স্থানীয় মানুষের মনে সন্দেহ দানা বাধতে শুরু করে৷ মানুষজন এগিয়ে গিয়ে লক্ষ করেন ওই ব্যক্তি  কোন সাড়া দিচ্ছে না৷ নিথর দেহ পড়ে রয়েছে৷ তখন ও স্থানীয় জনগণ খবর দেন পশ্চিম থানার পুলিশকে৷ পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে৷ মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়৷ মৃত ব্যক্তি একজন রিকশাচালক বলে অনেকেই জানান৷ সে অনুযায়ী তার বাড়ির ঠিকানা বের হয়ে আসে৷ তখন ঐ খবর পাঠানো হয় তার বাড়িতে৷ খবর পেয়ে বাড়ির লোকজন ছুটে এসে মৃতদেহ শনাক্ত করেন৷ পরিবারের লোকজনরা জানান  গত তিনদিন আগে ওই ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে আসেন৷ এরপর আর বাড়ীতে ফিরে যাননি৷ পরিবারের লোকজনদের দাবি তাকে কোনো গাড়ি বাইক ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে৷ দুর্ঘটনা তুই তার মৃত্যু হয়েছে বলেও তারা দাবি করেছেন৷ এদিকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷ প্রাথমিকভাবে পুলিশ এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন৷ অপর একটি সূত্রে জানা গেছে মৃত রিস্কা চালক আকন্ঠ মদ্যপান করতো৷ অতিরিক্ত মদ্যপানের ফলে তার মৃত্যু হয়েছে বলেও অনেকে আশঙ্কা ব্যক্ত করেছেন৷ তবে এ বিষয়ে এখনো নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না৷ ময়না তদন্তের রিপোর্টে শেষ কথা বলবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top