News Flash

  • Home
  • Uncategorized
  • অবশেষে সাফল্য পেল পুলিশ, গাজিয়াবাদে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ৫ জন কুখ্যাত দুষ্কৃতী
Image

অবশেষে সাফল্য পেল পুলিশ, গাজিয়াবাদে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ৫ জন কুখ্যাত দুষ্কৃতী

গাজিয়াবাদ (উত্তর প্রদেশ), ২ এপ্রিল (হি.স.): দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়ানোর পর অবশেষে তদন্তকারীদের জালে ধরা পড়ল কুখ্যাত গ্যাংয়ের সদস্যরা। মঙ্গলবার ভোররাতে উত্তর প্রদেশের গাজিয়াবাদের বিজয় নগর থানার পুলিশ কুখ্যাত গ্যাংয়ের ৫ জন সদস্যকে গ্রেফতার করেছে। পুলিশ এবং দুষ্কৃতীদের মধ্যে গুলির লড়াই শেষে ৫ জনকে অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ৫ জনের মধ্যে একজনকে আহত অবস্থায় গ্রেফতার করা হয়েছে। দুষ্কৃতীদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে বেআইনি আগ্নেয়াস্ত্র, এছাড়া একটি অটো-রিক্সা বাজেয়াপ্ত করা হয়েছে। তবে, একজন দুষ্কৃতী পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

উর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, অটো-রিক্সায় চাপিয়ে সাধারণ যাত্রীদের কাছ থেকে টাকাপয়সা লুট করার অভিযোগ রয়েছে ধৃত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুলির লড়াই শেষে কুখ্যাত গ্যাংয়ের ৫ জন সদস্যকে গ্রেফতার করেছে বিজয় নগর থানার পুলিশ। গুলির লড়াইয়ে আহত হয়েছে একজন দুষ্কৃতী। তবে, একজন দুষ্কৃতী পালিয়ে যেতে সক্ষম হয়। বাজেয়াপ্ত করা হয়েছে একটি অটো-রিক্সা, এছাড়াও বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top