News Flash

  • Home
  • Uncategorized
  • ভিনরাজ্য থেকে প্রচার শুরু মমতার, নাইডুর আহ্বানে ৩১ মার্চ যাচ্ছেন বিশাখাপত্তনমে
Image

ভিনরাজ্য থেকে প্রচার শুরু মমতার, নাইডুর আহ্বানে ৩১ মার্চ যাচ্ছেন বিশাখাপত্তনমে

কলকাতা, ৩০ মার্চ (হি.স.): বিজেপি-বিরোধী জোটকে আরও শক্তিশালী করতে ভিনরাজ্য থেকেই সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রচার শুরু করছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, ৩১ মার্চ (রবিবার) অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র সুপ্রিমো চন্দ্রবাবু নাইডুর আহ্বানে বিরোধী জোটের প্রচার সভায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৩১ মার্চ বিশাখাপত্তনমে সভা শেষে পরের দিন কলকাতায় ফিরে আসবেন তৃণমূল নেত্রী। 

এরপর ২-৪ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গে থাকবেন মমতা। আলিপুরদুয়ার ও কোচবিহারে দলীয় সভায় যোগ দিতে পারেন তিনি। সেখান থেকে ৫ এপ্রিল তিনি যাবেন অসমের ধুবড়িতে। আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার, ওডিশা ও অসম-সহ বেশ কয়েকটি রাজ্যে প্রার্থী দিয়েছে তৃণমূল। প্রার্থীদের হয়ে প্রচারের জন্য ভিনরাজ্যে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top