News Flash

  • Home
  • Uncategorized
  • বনানীর পর এবার ডিএনসিসি মার্কেট : ফের আগুন-আতঙ্ক ঢাকায়, পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
Image

বনানীর পর এবার ডিএনসিসি মার্কেট : ফের আগুন-আতঙ্ক ঢাকায়, পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

ঢাকা, ৩০ মার্চ (হি.স.): বাংলাদেশের রাজধানী ঢাকায় অগ্নিকাণ্ডের ঘটনা দিন দিন বেড়েই চলেছে| ঢাকার বনানীর এফ আর টাওয়ার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই, এবার ভয়াবহ আগুন লাগল গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মার্কেটে| বিধ্বংসী অগ্নিকাণ্ডে কাঁচাবাজারের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও, এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর নেই| শনিবার সকাল ৫.৪৮ মিনিট নাগাদ ডিএনসিসি মার্কেটে ভয়াবহ আগুন লাগে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২০টি ইঞ্জিন| দমকল কর্মীদের প্রায় আড়াই ঘন্টার প্রচেষ্টায় আয়ত্তে এসেছে আগুন| আগুন নিভিয়ে যাওয়ার পর সকাল ৯.১৫ মিনিট নাগাদ গুলশান থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন, অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই| তবে, কাঁচাবাজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে| 

এর আগে ২০১৭ সালের ৩ জানুয়ারি গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল| প্রায় দুই বছরের ব্যবধানে ফের আগুন লাগল ডিএনসিসি মার্কেটে| এ প্রসঙ্গে দমকল ও সিভিল ডিফেন্সের পরিচালক মেজর এ কে এম শাকিল নেওয়াজ জানিয়েছেন, ২০১৭ সালে ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের পর কর্তৃপক্ষকে অগ্নিনির্বাপণ যন্ত্র রাখার জন্য তিন থেকে চারবার নোটিশ পাঠানো হয়েছিল| কিন্তু, নোটিশের জবাবে কোনও সদুত্তর পাওয়া যায়নি| শনিবার সকালের অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে| আগামী ৭ দিনের মধ্যেই তদন্ত রিপোর্ট জমা দেবে ওই কমিটি|

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার বনানীর এফ আর টাওয়ার নামে একটি বহুতলে ভয়াবহ আগুন লাগে| দমকলের পাশাপাশি সেনা হেলিকপ্টারও উদ্ধারকাজে হাত লাগায়| সময় যত বেড়েছে, মৃতের সংখ্যা ততই লাফিয়ে বেড়েছে| সবমিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top