News Flash

  • Home
  • Uncategorized
  • জয়া প্রদা সম্পর্কে অশালীন মন্তব্য, উত্তর প্রদেশে সপা নেতার বিরুদ্ধে মামলা দায়ের
Image

জয়া প্রদা সম্পর্কে অশালীন মন্তব্য, উত্তর প্রদেশে সপা নেতার বিরুদ্ধে মামলা দায়ের

সম্ভল (উত্তর প্রদেশ), ২৯ মার্চ (হি.স.): অভিনেত্রী তথা সমাজবাদী পার্টির প্রাক্তন সাংসদ জয়া প্রদা সম্পর্কে অশালীন মন্তব্য করার অভিযোগে মামলা দায়ের হল সমাজবাদী পার্টি (সপা)-র জেলা সভাপতি ফিরোজ খানের বিরুদ্ধে| পুলিশ সুপার যমুনা প্রসাদ জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে হায়াত নগর থানায় সপা-র জেলা সভাপতি ফিরোজ খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে| সম্প্রতি ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দিয়েছেন অভিনেত্রী-রাজনীতিক জয়া প্রদা| জয়া প্রদা সম্পর্কে অশালীন মন্তব্য করে ফিরোজ খান বলেছেন ‘এবার নির্বাচনের সময় রামপুরের প্রতিটি সন্ধ্যা খুব রঙিন হয়ে উঠবে|’ জয়া প্রদা সম্পর্কে অশালীন মন্তব্য করার অভিযোগেই মামলা দায়ের হল ফিরোজ খানের বিরুদ্ধে| এদিকে, নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে ফিরোজ খান জানিয়েছেন, ‘আমার মন্তব্যকে বিকৃত করা হয়েছে| মহিলাদের অপমান করার কোনও অভিপ্রায় আমার নেই…..তিনি (জয়া প্রদা) একজন তারকা, গোটা দেশ তাঁর প্রশংসা করেছে| তিনি অনেক পুরস্কারও জিতেছেন|…..একজন শিল্পী হিসেবে আমি তাঁর প্রশংসাও করেছি|’

উল্লেখ্য, গত ২৬ মার্চ ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দিয়েছেন প্রবীণ অভিনেত্রী তথা সমাজবাদী পার্টি (সপা)-র প্রাক্তন সাংসদ জয়া প্রদা| আসন্ন লোকসভা নির্বাচনে সম্ভবত উত্তর প্রদেশের রামপুর সংসদীয় কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন অভিনেত্রী-রাজনীতিক জয়া প্রদা| আর যদি এমনটা হয়, তাহলে রামপুর আসনের সপা-বিএসপি-আরএলডি জোট প্রার্থী আজম খানকে জোরদার টক্কর দিতে পারেন জয়া প্রদা|১৯৯৪ সালে এন টি রামা রাও-এর আমন্ত্রণে তেলুগু দেশম পার্টি (টিডিপি)-তে যোগ দিয়েছিলেন জয়া প্রদা| ১৯৯৪ সালে একাধিক নির্বাচনী কেন্দ্রে প্রচার করেছিলেন তিনি|

পরবর্তীকালে এন চন্দ্রবাৱু নাইডুর সঙ্গে মতানৈক্যের কারণে টিডিপি ছেড়ে সমাজবাদী পার্টি (সপা)-তে যোগ দিয়েছিলেন জয়া প্রদা| ২০০৪ সালের সাধারণ নির্বাচনে রামপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জয়া প্রদা| ২০০৪ সালে ৮৫০০০-এরও বেশি জয়ী হন অভিনেত্রী জয়া প্রদা| ২০০৯ সালের ১১ মে সপা নেতা আজম খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিলেন জয়া প্রদা| ক্রমেই সপা-র প্রাক্তন সাধারণ সম্পাদক অমর সিংয়ের ঘনিষ্ঠ হয়ে ওঠেন জয়া প্রদা| দল-বিরোধী কাজের জন্য ২০১০ সালের ২ ফেব্রুয়ারি সপা থেকে বহিষ্কার করা হয়েছিল জয়া প্রদাকে| এরপর ২০১১ সালে রাষ্ট্রীয় লোক মঞ্চ নামে একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করেন অমর সিং এবং জয়া প্রদা| ২০১২ সালের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে একটি আসনেও জয়লাভ করেনি রাষ্ট্রীয় লোক মঞ্চ| পরবর্তীকালে ২০১৪ সালের ১০ মার্চ অমর সিং ও জয়া প্রদা আরএলডি-তে যোগদান করেন| ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজনৌর লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি| কিন্তু, পরাজিত হন| এরপর গত ২৬ মার্চ বিজেপিতে যোগ দিয়েছেন জয়া প্রদা|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top