News Flash

  • Home
  • Uncategorized
  • আগ্রা থেকে নয়ডা আসার পথে দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই প্রাইভেট বাস, যমুনা এক্সপ্রেসওয়েতে মৃত্যু ৮ জনের
Image

আগ্রা থেকে নয়ডা আসার পথে দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই প্রাইভেট বাস, যমুনা এক্সপ্রেসওয়েতে মৃত্যু ৮ জনের

নয়ডা (উত্তর প্রদেশ), ২৯ মার্চ (হি.স.): সাত সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায়| নিয়ন্ত্রণ হারিয়ে যমুনা এক্সপ্রেসওয়ের উপর দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারল যাত্রীবোঝাই একটি প্রাইভেট বাস| মুখোমুখি সংঘর্ষের জেরে যাত্রীবোঝাই বাসটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়| ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ‘অভিশপ্ত’ ওই বাসের আরোহী ৮ জন যাত্রী| এছাড়াও অনন্তপক্ষে ২০ জন যাত্রী কমবেশি আহত হয়েছেন| আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| তাঁদের মধ্যে অনেকেরই শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক| শুক্রবার সকাল পাঁচটা নাগাদ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডার রুদ্রপুর থানার অন্তর্গত যমুনা এক্সপ্রেসওয়ের উপর| 

ভয়াবহ দুর্ঘটনায় ৮ জন যাত্রীর অকাল মৃত্যুতে ব্যথিত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই গৌতম ৱুদ্ধ নগর থানা এবং প্রশাসনিক আধিকারিকদের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যাতে ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা প্রদান করা হয়| লখনউ থেকে উত্তর প্রদেশ প্রশাসনের মুখপাত্র জানিয়েছেন, ‘নয়ডায় বাস দুর্ঘটনায় ৮ জন যাত্রীর মৃত্যুতে ব্যথিত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ|’
বিবৃতি মারফত উত্তর প্রদেশ পুলিশ জানিয়েছে, ‘শুক্রবার সকালে আগ্রা থেকে নয়ডা অভিমুখে আসছিল যাত্রীবোঝাই ওই প্রাইভেট বাসটি| সকাল পাঁচটা নাগাদ রুদ্রপুর থানা এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে| দুর্ঘটনাগ্রস্ত বাসটি ঔরাইয়া ডিপোর| দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের, এছাড়াও ২০ জন আহত হয়েছেন| আহতদের উদ্ধার করে নিকটবর্তী কৈলাশ হাসপাতালে ভর্তি করা হয়েছে|’ দুর্ঘটনায় নিহতদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে| প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল তখন পাঁচটা হবে, আচমকাই যমুনা এক্সপ্রেসওয়ের উপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে যাত্রীবোঝাই একটি বাস| দুর্ঘটনার জেরে বাসটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়| দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ছুটে আসে নিকটবর্তী থানার পুলিশ| গুরুতর আহত অবস্থায় ২৮ জনকে উদ্ধার করে নিকটবর্তী কৈলাশ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৮ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা| বাকি ২০ জনের চিকিত্সা চলছে| কি কারণে দুর্ঘটনার কবলে পড়ল বাসটি, তা তদন্ত করে দেখা হচ্ছে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top