News Flash

  • Home
  • Uncategorized
  • বেকার বিরোধী দিবস উপলক্ষ্যে এক আলোচনা চক্র অনুষ্ঠিত
Image

বেকার বিরোধী দিবস উপলক্ষ্যে এক আলোচনা চক্র অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ ৷৷ ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর উদ্যোগে ছাত্র যুব ভবনে বৃহস্পতিবার বেকার বিরোধী দিবস উপলক্ষ্যে এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়৷ বেকার বিরোধী দিবসে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর কেন্দ্রীয় সরকার এবং বর্তমান রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন৷ বিজেপি’র নেতৃত্বাধীন সরকার বেকার সমস্যা সমাধানে কোন উদ্যোগ নিচ্ছে না বলে তিনি অভিযোগ করেন৷ পবিত্রবাবু দাবি করেন কোন ১৯৭৭ সালে ত্রিপুরার বামফ্রন্ট সরকার আসার পর থেকেই বেকারদের সমস্যা সমাধানের উদ্যোগ নেয়৷ রাজ্যে বর্তমানে সরকারি কর্মচারীর সংখ্যা দেড় লক্ষ দাঁড়িয়েছে বলেও তিনি উল্লেখ করেন৷

রাজ্যের বিজেপি সরকারের সমালোচনা করতে গিয়ে পবিত্রবাবু বলেন যারা ৫০ হাজার সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এখন তারা গরু পালন করতে, হাঁস পালন করতে এবং পানের দোকান খুলতে পরামর্শ দিচ্ছে৷ তিনি বলেন, কেন্দ্রীয় সরকার বছরে ২ কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল৷ কিন্তু তারা সেই প্রতিশ্রুতি পালন করিনি৷ চাকরি দেওয়ার বদলে কর্ম সংকোচন নীতি গ্রহণ করা হয়েছে৷ দেশের জনগণ তাদেরকে যোগ্য জবাব দিতে প্রস্তুত হচ্ছেন বলে তিনি উল্লেখ করেন৷ বেকার সমস্যা ইস্যুতে দেশ জুড়ে বেকার যুবক যুবতিদের বৃহত্তর আন্দোলনে শামিল হতে হবে বলে অভিমত ব্যক্ত করেছেন সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর৷ একমাত্র আন্দোলনের মাধ্যমেই এই সমস্যা সমাধানে সরকারকে বাধ্য করা সম্ভব বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top