News Flash

  • Home
  • Uncategorized
  • দাতারামে বাম প্রার্থীর গাড়িতে দুস্কৃতি হামলা, ভাঙচুর, আহত তিন
Image

দাতারামে বাম প্রার্থীর গাড়িতে দুস্কৃতি হামলা, ভাঙচুর, আহত তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷ ভোটের দিন যত এগিয়ে আসছে রাজনৈতিক সন্ত্রাস ততই চরম আকার ধারণ করতে শুরু করেছে৷ বিরোধীদের আক্রমণের নিশানা করা হচ্ছে বলে অভিযোগ৷ বুধবার উদয়পুরের দাতারামে নির্বাচনী সভা শেষে ফেরার পথে আক্রান্ত হয়েছেন সিপিআইএম প্রার্থী শংকর প্রসাদ দত্ত৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ উদয়পুরের দাতারাম বাজার থেকে নির্বাচনী সমাবেশ করে ফেরার পথে আক্রান্ত হলেন সিপিআইএম প্রার্থী শংকর প্রসাদ সহ তিন জন৷ জানা যায় সেখানে নির্বাচনী সভা করে গাড়ি নিয়ে ফিরছিলেন প্রার্থী শংকর প্রসাদ দত্ত৷

ফেরার পথে তার গাড়িতে আক্রমণ চালায় দুষৃকতীরা৷ তাতে প্রার্থীর গাড়ির কাচ ভেঙ্গে যায় এবং তিনজন গুরুতরভাবে আহত হন৷ ঘটনা বুধবার বিকাল পাঁচটা নাগাদ৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ সিপিআইএমের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তার অভাবে এই ঘটনা সংঘটিত হয়েছে৷ আগাম অনুমতি নিয়ে নির্বাচনী সভা সমাবেশ করার পরও ওইসব এলাকায় পর্যাপ্ত পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়নি৷ ঢিলেঢালা নিরাপত্তাব্যবস্থার সুযোগকে কাজে লাগিয়ে বিজেপি দুসৃকতিকারীরা এই হামলা সংগঠিত করেছে বলে অভিযোগ সিপিএমের৷ পুলিশের ভূমিকা ঘিরেও তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সিপিআইএম প্রার্থী শংকর প্রসাদ দত্ত এবং সিপিআইএম এর নেতৃবৃন্দ৷ অবিলম্বে আক্রমণকারীদের চিহ্ণিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে৷

রাজ্যে লোকসভা নির্বাচন প্রহসনে পরিণত করার জন্যই এ ধরনের হামলা হুজ্জোতি সংগঠিত করা হচ্ছে বলে সিপিআইএম দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে৷ এসব বিষয় নির্বাচন কমিশনের নজরে আনা হবে বলেও জানানো হয়৷ দলীয় প্রার্থী এবং নেতাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য রাজ্য প্রশাসন এবং নির্বাচন দপ্তরের কাছে দাবি জানানো হয়েছে৷ সবর্োপরি ভোটদাতারা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে ব্যবস্থা করতে অনুরোধ জানানো হয়েছে৷ ঘটনাশঙ্কর প্রসাদ দত্ত পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান সিপিআইএম প্রার্থী শংকর প্রসাদ দত্ত৷ ভোট পর্ব অবাধ ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত করার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচন দপ্তরের কাছে দাবি জানানো হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top