News Flash

  • Home
  • Uncategorized
  • কর্মসংস্থান সহ একাধিক ইস্যুতে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তেজস্বী
Image

কর্মসংস্থান সহ একাধিক ইস্যুতে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তেজস্বী

পাটনা, ২৭ মার্চ (হি.স.) : লোকসভা নির্বাচনের আগে প্রবল বাকযুদ্ধে মেতে উঠেছে সমস্ত রাজনৈতিক দলের নেতারা। এমন পরিস্থিতিতে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। বিজেপি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে, তাই জনগণের মুখোমুখি হতে ভয় পাচ্ছে। বধুবার এমনই দাবি করলেন তেজস্বী যাদব।

এদিন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব বলেন, ২০১৪ সালে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল দিয়ে পূরণ করতে ব্যর্থ হয়েছে। তাই জনগণকে ভয় পাচ্ছে তারা। প্রত্যেক নাগরিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেওয়া এবং বছরে দুই কোটি চাকরি দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ ব্যর্থ হয়েছে বিজেপি। পাশাপাশি স্মার্ট সিটি মিশন, নমামী গঙ্গা, মেক ইন ইন্ডিয়া প্রকল্প নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন তেজস্বী যাদব। 

উল্লেখ্য, বিহারের ৪০টি লোকসভা আসনের মধ্যে ২০টি আসনে প্রার্থী দিয়েছে তেজস্বী যাদবের আরজেডি। বিজেপি বিরোধী তথাকথিত মহাজোটে শরিক হয়েছে তেজস্বী যাদবের আরজেডি। বিহারের সাত দফায় লোকসভা নির্বাচন হবে। ১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত ভোট হবে বিহারে। ফলাফল ঘোষণা হবে ২৩ মে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top