News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ব ত্রিপুরা আসনে মনোনয়ন দাখিল বিজেপি ও আইপিএফটি প্রার্থীর
Image

পূর্ব ত্রিপুরা আসনে মনোনয়ন দাখিল বিজেপি ও আইপিএফটি প্রার্থীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷  পশ্চিম আসনে সাড়া জাগিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সোমবার পূর্ব আসনেও অনুরূপ জোয়ার তুলে জাগিয়ে মনোনয়নপত্র পেশ করেছেন বিজেপি প্রার্থী রেবতীকুমার ত্রিপুরা৷ পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে বিজেপি প্রার্থী রেবতীকুমারের মনোনয়ন পেশ উপলক্ষ্যে বিশাল মিছিল এবং এক জমায়েতের আয়োজন করা হয় ধলাই জেলা সদর আমবাসায়৷

পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের রির্টানিং অফিসার তথা ধলাইয়ের জেলাশাসক বিকাশ সিঙের হাতে মনোনয়নপত্র তুলে দেওয়ার আগে এক মিছিল বের করেন দলীয় নেতা-কর্মীরা৷ মুখ্যমন্ত্রী তথা ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লবকুমার দেব, উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, যুবমোর্চা সভাপতি টিঙ্কু রায়, মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত-সহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে মিছিলটি আমবাসার ডলুবাড়ি এলাকা থেকে শুরু হয়ে ৮ নম্বর জাতীয় সড়ক ধরে প্রায় তিন কিমি এগিয়ে আমবাসা টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়৷ টাউন হল-এর সামনে অস্থায়ী নির্বাচনি মঞ্চে এক সভা অনুষ্ঠিত হয়৷

সভায় বক্তব্য পেশ করতে গিয়ে প্রদেশ সভাপতি বিপ্লব দেব বলেন, জনতাই আমাদের শক্তি, জনতা সন্তুষ্ট হলে আমরা সন্তুষ্ট৷ ত্রিপুরাকে দেশের মধ্যে শ্রেষ্ঠ রাজ্য হিসেবে তুলে ধরাই কাজ আমার দল ও সরকারের কাজ৷ বিজেপি সরকারের কাজে মানুষ আজ খুশি৷ তাই রাজ্যের দুটি লোকসভা আসনে রেকর্ড সংখ্যক ব্যবধানে বিজেপি প্রার্থীদের মানুষ জয়ী করবেন৷ তিনি বলেন, কেন্দ্রে মোদী সরকার না থাকলে কেন্দ্রীয় প্রকল্পগুলির সুবিধা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে রাজ্যবাসীর৷ বিপ্লব বলেন, রাজ্যের উপজাতিদের জন্য বর্তমান রাজ্য সরকার একাধিক প্রকল্প ও কর্মসূচি হাতে নিয়েছে৷ কেন্দ্রীয় সরকারের বহু প্রকল্প বাস্তবায়িত হয়েছে৷ আগামী দিনেও রাজ্যবাসীর কল্যাণে অনেক উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আসা হবে৷ মানুষ এখন আনন্দে এবং স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top