News Flash

  • Home
  • Uncategorized
  • আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে এসি বাসে আগুন, জ্বীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু ৪ জনের
Image

আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে এসি বাসে আগুন, জ্বীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু ৪ জনের

লখনউ, ২৫ মার্চ (হি.স.): আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে চলন্ত এসি বাসে আগুন লেগে পুড়ে মৃত্যু হল ৪ জনের| এই ঘটনায় দগ্ধ ও আহত হয়েছেন আরও বেশ কয়েকজন| রবিবার গভীর রাত একটা নাগাদ ৭৬ মাইলস্টোনের কাছে ফিরোজাবাদ-মৈনপুরী বর্ডারে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের উপরই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে| অ্যাসিস্ট্যান্ড পুলিশ সুপার (এএসপি) ওম প্রকাশ জানিয়েছেন, দিল্লির আনন্দ বিহার থেকে লখনউ অভিমুখে যাচ্ছিল অভিশপ্ত ওই বাসটি| গভীর রাত একটা নাগাদ ৭৬ মাইলস্টোনের কাছে ফিরোজাবাদ-মৈনপুরী বর্ডারে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের উপরই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে|

এএসপি আরও জানিয়েছেন, সেই সময় ওই বাসে ৪ জন যাত্রী এবং তিনজন কর্মী ছিলেন| ৪ জন যাত্রীর মধ্যে দু’জন যাত্রী এবং একজন কর্মী প্রাণ বাঁচাতে সক্ষম হলেও, ৪ জনের মৃত্যু হয়েছে| কোনওরকমে জ্বলন্ত বাস থেকে বেরিয়ে আসতে সক্ষম হন দু’জন যাত্রী এবং একজন কর্মী| পুলিশ সূত্রের খবর, বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নিয়ে ডিভাইডারে ধাক্কা মারেন| ডিভাইডারে ধাক্কা মারার পরই বাসে আগুন ধরে যায়| মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top