News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা প্রেসক্লাবে মিট দ্য প্রেসে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে তোপ বিজন ধরের
Image

আগরতলা প্রেসক্লাবে মিট দ্য প্রেসে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে তোপ বিজন ধরের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ৷৷ এবারের লোকসভা নির্বাচন স্বাধীনতার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন বলে অভিমত ব্যক্ত করেছেন বামফ্রন্ট ত্রিপুরা রাজ্য কমিটির আহ্বায়ক বিজন ধর৷ রবিবার আগরতলা প্রেস ক্লাব আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজন বাবু এই অভিমত ব্যক্ত করেন৷ কেন্দ্র ও রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার থাকার সুবাদে গণতন্ত্র ভুলুন্ঠিত হয়েছে বলে অভিযোগ করেন তিনি৷ জনগণ এর যোগ্য জবাব দিতে প্রস্তুত৷ ভোটারদের ভোট কেন্দ্রে যেতে দিলে দুটি লোকসভা আসনেই বামফ্রন্ট প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন বলে দাবি করেন বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর৷ এদিন তিনি সংবাদ মাধ্যমের বিরুদ্ধে রীতিমতো তোপ দেগেছেন৷ অধিকাংশ সংবাদ মাধ্যম শাসক দলের কেনা বলে তিনি মন্তব্য করেন৷ এ নিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়৷ শুরু হয় বাদানুবাদ৷


আগরতলা প্রেস ক্লাব আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে রবিবার সাংবাদিকদের মুখোমুখি হন ত্রিপুরা বামফ্রন্ট কমিটির আহ্বায়ক তথা প্রাক্তন সিপিআইএম রাজ্য সম্পাদক বিজন ধর৷ মিট দ্য প্রেস এর শুরুতেই বিজন বাবু আগরতলা প্রেসক্লাবের বর্তমান কমিটির বৈধতা নিয়ে রীতিমতো প্রশ্ণ ছুড়ে দেন৷ পূর্বতন কমিটিকে জোর করে তাড়িয়ে দিয়ে বর্তমান পরিচালন কমিটি দায়িত্বভার কেড়ে নিয়েছে বলেও ইঙ্গিত দেন৷ তিনি বলেন, যদিও বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে৷ শুধু আগরতলা প্রেস ক্লাবের বিরুদ্ধেই তোপ দাগেননি বামফ্রন্টের আহ্বায়ক বিজন বাবু, তিনি তোপ দেগেছেন সংবাদমাধ্যমের বিরুদ্ধেও৷ অধিকাংশ সংবাদ মাধ্যম শাসক দলের কেনা বলে তিনি মন্তব্য ছুড়ে দেন৷ এ নিয়ে মিট দ্য প্রেস অনুষ্ঠানে রীতিমতো বিতর্ক সৃষ্টি হয়৷ চলে বাদানুবাদ৷ সৌজন্যতাবোধ নিয়ে উঠেছে নানা প্রশ্ণ৷ আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সুবল কুমার দে অবশ্য মিট দ্য প্রেসে বিজনবাবুর অভিযোগ খন্ডন করার চেষ্টা করেন৷ তিনি বলেন, পূর্বতন কমিটিকে তাড়িয়ে দেয়া হয়নি৷ নিয়ম মেনেই নতুন কমিটি গঠিত হয়েছে৷


মিট দ্য প্রেস অনুষ্ঠানে বিজন বাবু বলেন, বিজেপির শাসনাধীনকালে গোটা দেশ ও রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট হয়ে গেছে৷ সর্বভারতীয় রাজনীতির প্রভাব আমাদের রাজ্যেও আছড়ে পড়েছে৷ সংবিধানের মৌলিক ভিত গুলি, যেমন গণতন্ত্র, অর্থনৈতিক দিক থেকে নিজের পায়ে দাঁড়ানো, সামাজিক সাম্য ও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ভেঙ্গে পড়েছে বলে অভিমত ব্যক্ত করেন৷ এগুলি টিকে থাকবে কিনা তা নির্ধারণ করতেই এবারের লোকসভা নির্বাচন৷ বিজেপি সরকারের আমলে এই চারটি বুনিয়াদ স্তব্ধ ও আক্রমণের মুখে বলে মন্তব্য করেন বিজন বাবু৷ কেন্দ্রে সরকার গড়তে নরেন্দ্র মোদি আবার জয়ী হলে হিন্দুত্ববাদী চিন্তাধারা নিয়ে হিন্দু রাষ্ট্র গঠন করা হবে বলে মন্তব্য করেন তিনি৷ এর ফলে দেশে ধর্মনিরপেক্ষতা থাকবে না, হিন্দুত্ববাদী চিন্তাধারা নিয়ে হিন্দু রাষ্ট্র গঠন করা হবে৷ দেশের সংবিধানের মৌলিক কাঠামো ভেঙ্গে পড়বে৷ ভারতবর্ষ ধর্মীয় রাষ্ট্রে পরিণত হবে৷ সে কারণেই বামপন্থীরা বিজেপি সরকারকে হঠাতে চাইছে৷ বামপন্থীরা চায় সংসদে শক্তি বাড়াতে এবং বিকল্প ধর্ম নিরপেক্ষ সরকার গঠন করতে৷


স্বাধীনতার পর এই প্রথম ভারতের সবচেয়ে কঠিন লোকসভা নির্বাচন হচ্ছে৷ কারণ বিজেপি নেতৃত্বাধীন সরকারের রাজত্বে ভারতের সংবিধানের মূল চারটি স্তম্ভ সচল থাকবে কিনা, সারা দেশের কাছে এ মুহূর্তে তা লক্ষ টাকার প্রশ্ণ৷ এবারের নির্বাচন-যুদ্ধের পর বিজেপি তথা মোদী যদি ক্ষমতায় আসেন তা-হলে ভারতকে এক বিশেষ ধর্মাবলম্বী রাষ্ট্রে পরিবর্তন করা হবে৷ এর প্রক্রিয়া বর্তমানে শুরু হয়ে গেছে৷ণ্ড্র’ রবিবার লোকসভা নির্বাচন বিষয়ে কথা বলতে আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মতামত ব্যক্ত করেন ত্রিপুরা রাজ্য বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর৷


বিজুনবাবু বলেন, তাঁরা নাকি এমনও শুনছেন, ২০২৪ সালের পর ভারতে আর নির্বাচন অনুষ্ঠিত হবে না৷ এক দেশ এক ধর্ম, অর্থাৎ হিন্দুরাষ্ট্রে পরিণত করা হবে ভারতকে৷ এর চেষ্টাও শুরু করেছে বিজেপি৷ তাই সর্বাবস্থায় আসন্ন নির্বাচনে বিজেপি-কে মসনদ থেকে দূরে রাখতে দেশ তথা ত্রিপুরার জনসাধারণের কাছে আহ্বান জানাচ্ছেন তিনি৷ তিনি বলেন, মোদী সরকারকে এবারের নির্বাচনে ক্ষমতা থেকে হটাতেই হবে৷ এজন্য বিকল্প ধর্মনিরপেক্ষ জোট গঠনের আহ্বান জানাচ্ছে বামফ্রন্ট৷
কংগ্রসের মতো তিনিও বলেন, মোদী সরকার যে-সকল প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল তা তারা পূরণ করতে পারেনি৷ একইভাবে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে যে-সব প্রতিশ্রুতি দিয়ে বিজেপি-আইপিএফটি জোট সরকার রাজ্যে ক্ষমতায় এসেছে তারাও সে-সবের কিছুই পূরণ করা হয়নি৷ রাজ্যের জনতা তাদের ধাপ্পাবাজি বুঝে গিয়েছেন৷ কিন্তু মানুষ যাতে এ-সবের প্রতিবাদ না করতে পারেন, রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে মিছিল-সমাবেশ যাতে করতে না পারেন সেজন্য জনসাধারণকে ভয়-ভীতি দেখিয়ে আতঙ্ক ছড়ানো হচ্ছে৷ বিরোধীদের ওপর আক্রমণের ঘটনাও এরা ঘটাচ্ছে, অভিযোগ করেন বিজন ধর৷


তিনি বলেন, সে যা-ই হোক, ত্রিপুরায় এখনও বামফ্রন্টই বিকল্প শক্তি৷ বিজেপি এবং কংগ্রেস, দুই দলই বুজর্োয়া শক্তিকে সমর্থন করে৷ তবে ধর্মনিরপেক্ষতার প্রশ্ণে কংগ্রেসকে বিজেপি-র মতো দূরে রাখে না বামফ্রন্ট৷ তাই কংগ্রেস সমর্থকদের প্রতি বামেরা আহ্বান রাখছে, তাঁরাও বিজেপিকে হটাতে অবিজেপি প্রার্থীদের যেন ভোট দেন৷
সারা দেশে এ মুহূর্তে বামফ্রন্টের মোট ১৯ জন সাংসদ রয়েছেন, এবারের নির্বাচনে তাঁদের সাংসদ সংখ্যা বাড়বে না কমবে, সাংবাদিকদের এই প্রশ্ণের জবাব না দিয়ে এড়িয়ে যান বাম নেতা বিজন ধর৷ তাঁর পালটা অভিযোগ, বিজেপি ত্রিপুরার ক্ষমতায় আসার পর আগরতলা প্রেস ক্লাব জোর করে জবরদখল করেছে৷ তাঁর এই অভিযোগের তীব্র বিরোধিতা করেন প্রেস ক্লাবের বর্তমান পরিচালন কমিটির সদস্যরা৷ তাঁরা তাঁকে জানিয়ে দেন, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে৷ আগের কমিটি দীর্ঘ বছর দায়িত্বে ছিল৷ কিন্তু সঠিক হিসাব দিতে না পেরে পালিয়ে গিয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top