News Flash

  • Home
  • Uncategorized
  • রবার বাগান থেকে যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য
Image

রবার বাগান থেকে যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ৷৷ কুমারঘাটের নেপালটিলা থানা এলাকায় একটি রবার বাগান থেকে জনৈক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে৷ এলাকার লোকজন বৃহস্পতিবার সকালে সংশ্লিষ্ট জঙ্গলে কাজ করতে গিয়ে মৃতদেহটি দেখেন৷৷ প্রাথমিকভাবে তাঁদের ধারণা, কেউ ব্যক্তিটিকে খুন করে এখানে ফেলে গিয়েছে৷ মৃত ব্যক্তিকে জনৈক পরিতোষ দেব (২৯) বলে শনাক্ত করা হয়েছে৷ তাঁর বাড়ি মনুঘাটের বিচিত্র দাস পাড়ায়৷


প্রত্যক্ষদর্শীরা নেপালটিলা থানায় খবর দেন৷ খবর পেয়ে দলবল এবং স্নিফার ডগ নিয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ৷ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত করে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে৷ প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ণ রয়েছে৷ পুলিশেরও অনুমান পরিতোষকে খুন করা হয়েছে৷ তবে তা স্পষ্ট হবে ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পর৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top