News Flash

  • Home
  • Uncategorized
  • মনু নদীর জলে তলীয়ে গেল দুই কিশোরী
Image

মনু নদীর জলে তলীয়ে গেল দুই কিশোরী

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২০ মার্চ৷৷ নদীতে নেমে স্নান করতে গিয়ে নিখোজ হয়ে গেল ১৬ বছরের দুই কিশোরী, বুধবার এমনই এক এক হৃদয় বিদারক ঘটনা প্রত্যক্ষ করলেন উনকোটি জেলার ফটিকরায় কুমারঘাট এলাকার জনগণ৷ ঘটনার বিবরনে এলাকাবাসী সূত্রে জানা যায় কুমারঘাটের নিদেবী এলাকার বাসিন্দা বাদল দেবনাথের ১৬ বর্ষীয় মেয়ে দশম শ্রেনীতে পাঠরতা সপ্তমী দেবনাথ তার বাড়ীতে বেড়াতে আসা সায়দাবাড়ী এলাকার তার বান্ধবী সঞ্চিতা দাসকে নিয়ে দুপুরে পাশ্ববর্তী ফটিকরায়ের মনু নদীর ব্রীজের পাশে নদীতে স্নান করতে নামে৷


জলে নেমে এক জলের স্রোতে ভেষে যায় এক বান্ধবী তাকে বাচাতে অপর জনও জলে ঝাপ দেয় এবং একসাথে দুজনেই নদীর জলে তলীয়ে যায়৷ নদীর পাশে থাকা কয়েকজন তা প্রত্যক্ষ করে এবং সাথে সাথেই এলাকায় এই খবর ছড়িয়ে পরে৷কান্নায় ভেঙে পড়েন মেয়েদের মা বাবা ও আত্মীয় পরিজনেরা৷ খবর পেয়ে ছুটে আসে অগ্ণি নির্বাপক দপ্তর এবং পুলিশ৷এলাকার যুবকদের সহযোগিতায় প্রথমে উভয়ে মিলে নদীতে তল্লাসী কাজ শুরু হয় দুপুর গড়িয়ে বিকেল হয় কিন্তু দুই কিশোরীর কোন খোজই পাওয়া যায়নি৷ অবশেষে নামানো হয় টি এস আর এবং আসাম রাইফেলসকেও৷
এদিকে জলে কিশোরীর খোজে উদ্ধারে নামেন কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক গমঞ্জয় রিয়াংও৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিধায়ক সুধাংশু দাস৷ রাত প্রায় ৮টা ততক্ষন পর্যন্ত নিখোজ দুই কিশোরির কোন সন্ধান পাওয়া যায়নি৷ চলছে যুদ্ধকালীন তৎপরতায় নদীতে তল্লাশী অভিযান৷ নামানো হয়েছে ডুবুরী৷ ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য নেমেছে গভীর শোকের ছায়াও৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top