News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে ভোট প্রস্তুতি দেখতে এলেন কমিশনের সচিব আজ আসছেন ৩ পর্যবেক্ষক, হবে সর্বদলীয় বৈঠক
Image

রাজ্যে ভোট প্রস্তুতি দেখতে এলেন কমিশনের সচিব আজ আসছেন ৩ পর্যবেক্ষক, হবে সর্বদলীয় বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ৷৷ রাজ্যের দুটি লোকসভা নির্বাচন ক্ষেত্রের ভোটপর্ব ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত করতে নির্বাচন দপ্তর প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে৷ সোমবার রাজ্য অতিথিশালায় নির্বাচন কমিশনের সচিব অরবিন্দ আনন্দ এর উপস্থিতিতে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে৷ সোমবার তিনজন কেন্দ্রীয় পর্যবেক্ষকও রাজ্যে আসছেন৷ তাদের মধ্যে দুজন পশ্চিম ত্রিপুরা সাধারণ আসনের পর্যবেক্ষক এবং একজন পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনের পর্যবেক্ষক৷ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারীক শ্রীরাম তরণীকান্তি রবিবার সন্ধ্যায় অফিস কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানান৷ তিনি আরও বলেন, নির্বাচন পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যেই নিরাপত্তাকর্মী মোতায়েন শুরু হয়েছে৷ সাংবাদিকদের এক প্রশ্ণের উত্তরে তিনি জানান, আচরণবিধি লঙ্ঘণ সংক্রান্ত কিছুকিছু অভিযোগ আসছে সেগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ তবে, এগুলি খুব বেশী গুরুতর নয় বলেও তিনি উল্লেখ করেন৷


এদিকে, আগামীকাল ১-পশ্চিম ত্রিপুরা সংসদীয় নির্বাচনী ক্ষেত্রের বি’প্তি জারী হবে৷ এই সংসদীয় নির্বাচনী ক্ষেত্রের ভোটগ্রহণ করা হবে ১১ এপ্রিল, ২০১৯৷ মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন হচ্ছে ২৫ মার্চ, ২০১৯৷ ২৬ মার্চ, ২০১৯ মনোনয়ন পত্রগুলি পরীক্ষা করে দেখা হবে৷ মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন হচ্ছে ২৮ মার্চ, ২০১৯৷ আজ সন্ধ্যায় মুখ্য নির্বাচন আধিকারিকের অফিস কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরুণীকান্তি এই সংবাদ জানান৷ সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান, ২-পূর্ব ত্রিপুরা সংসদীয় নির্বাচনী ক্ষেত্রের (এস টি) বি’প্তি জারী হবে ১৯ মার্চ, ২০১৯৷ এই সংসদীয় নির্বাচনী ক্ষেত্রের ভোটগ্রহণ করা হবে ১৮ এপ্রিল, ২০১৯৷ মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ২৬ মার্চ, ২০১৯৷ মনোনয়ন পত্রগুলি পরীক্ষা করে দেখা হবে ২৭ মার্চ, ২০১৯৷ মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন হচ্ছে ২৯ মার্চ, ২০১৯৷
সাংবাদিকদের এক প্রশের উত্তরে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরুণীকান্তি জানিয়েছেন, সুুষ্ঠ ও অবাধ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের সচিব অরবিন্দ আনন্দ আজ রাজ্যে এসে পৌঁছেছেন৷ সাংবাদিক সম্মেলনে বিশেষ নির্বাচন আধিকারিক প্রমথ রঞ্জন ভট্টাচার্য, অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক উষাজেন মগও উপস্থিত ছিলেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top