News Flash

  • Home
  • Uncategorized
  • বড় ভাই ছোট ভাইকে দেশী গাদা বন্দুক দিয়ে গুলি
Image

বড় ভাই ছোট ভাইকে দেশী গাদা বন্দুক দিয়ে গুলি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ৷৷ বড় ভাই ছোট ভাইকে দেশী গাদা বন্দুক দিয়ে গুলি করল।ঘটনা ধলাই জেলার ছামনু থানা এলাকায়।ঘটনার বিবরনে জানা যায় আজ বিকেল ৩:৩০ নাগাদ বুদ্ধিজয় চৌধুরী পাড়ার জিনুজয় ত্রিপুরা(৩৫) তার ছোট ভাই জিনিদা ত্রিপুরার(২৫) মধ্যে কথা কাটাকাটি হয়।জিনিদা ত্রিপুরা কর্মহীন সারাদিন গ্রামের মধ্যে ঘোরে বেড়ায়।বহুদিন দরে বড় ভাই বলে আসছিল কিছু একটা কাজ করার জন্য কিন্তু জিনিদা তার বড় ভাইয়ের কথা শুনতে নারাজ।প্রায়ই তাদের দুইজনের মধ্যে এই নিয়ে কথা কাটাকাটি ঘটতো।

আজ বড় ভাই জিনু জয় বিকেলে মধ্যপান করে বাড়ি এসে জিনিদার সাথে বিবাদে জড়িয়ে যায়।এক সময় বড় ভাই ছোট ভাইকে দেশী গাদা বন্দুক নিয়ে দৌড়াতে থাকে।পরে বাড়ির পাশেই রতিয়া পাড়ায় ছোট ভাইকে লক্ষ্য করে গুলি চালায়।এতে জিনিদা ত্রিপুরার কোমরে গিয়ে গুলিটি লাগে।প্রথমে আহত জিনিদা ত্রিপুরাকে এলাকার লোকজন ছামনু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে।সেখানে তাকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতাল কুলাইতে পাঠানো হয়।ঘটনার খবর পেয়ে ছামনু থানার পুলিশ ঘটনা স্থলে যায় এবং বড় ভাই জিনু জয় ত্রিপুরাকে গ্রেপ্তার করে নিয়ে আসে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top