News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা প্যারামেডিকেল কলেজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কার্যকলাপে ক্ষোভে ফুঁসছে ছাত্রছাত্রীরা
Image

ত্রিপুরা প্যারামেডিকেল কলেজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কার্যকলাপে ক্ষোভে ফুঁসছে ছাত্রছাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ৷৷ ত্রিপুরা প্যারামেডিকেল কলেজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কার্যকলাপে ক্ষোভে ফুঁসছে ছাত্রছাত্রীরা। আইনি গ্যাঁড়াকলের ফাঁদে পড়ে ছাত্রছাত্রীরা অসহায় জীবন যাপন করতে বাধ্য হচ্ছে হোস্টেল গুলিতে। কৈলাশহরের এক ছাত্রীর বাবা হাসপাতালে মৃত্যু শয্যায় শায়িত হওয়ার পরও তাকে হোস্টেল থেকে বাড়িতে যেতে না দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে সহপাঠীরা প্যার মেডিকেল কলেজে শুক্রবার প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করে। ত্রিপুরা প্যারামেডিকেল কলেজের ছাত্রীরা অসহায় জীবন যাপন করছে বলে অভিযোগ উঠেছে। আইনী গ্যাঁড়াকলের নামে তাদেরকে সবসময় হোস্টেলের ভিতরে আটকে রাখা হচ্ছে।

পরিবারের কোনো সদস্য এমনকি মা বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেও তাদেরকে বাড়ি ঘরে যেতে দেওয়া হচ্ছে না। এ ধরনের অমানবিক ঘটনার প্রমাণও মিলেছে । কৈলাশহর এর দুর্গম এলাকার এক ছাত্রী প্যারামেডিকেল কলেজে হোস্টেলে থেকে পড়াশুনা করে। গত তিনদিন আগে তার বাবা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। মৃত্যু শয্যায় হাসপাতালে শায়িত বাবাকে দেখার জন্য পরিবারের তরফ থেকে ছাত্রীটিকে ফোন করা হয়। বিষয়টি কর্তৃপক্ষেরকে জানানোর পরও তাকে ছুটি দেওয়া হয়নি বলে অভিযোগ। শেষ পর্যন্ত মৃত্যুর খবর পাওয়ার পর কলেজ কর্তৃপক্ষ তাকে বাড়িতে যাওয়ার অনুমতি দেন। সহপাঠীদের অভিমত সময়মতো তাকে বাড়িতে যাওয়ার অনুমতি দিলে সে তার বাবাকে জীবিত অবস্থায় শেষবারের মতো দেখার সুযোগ পেত। কিন্তু সেই শেষ সুযোগটুকু দেননি কলেজ কর্তৃপক্ষ। শুধু তাই নয়, ছাত্রীটি ছুটি মঞ্জুরের জন্য আবেদন জানালে তাকে নাকি তির্যক বাক্যে বলা হয় সে গিয়ে তার বাবার সার্জারি করবে নাকি। শোকাতুর ছাত্রীর সঙ্গে এ ধরনের আচরণ কোনোভাবেই মেনে নিতে নারাজ সহপাঠীরা। তারা কলেজ কর্তৃপক্ষের এ ধরনের অমানবিক আচরণের প্রতিবাদে বিক্ষোভ আন্দোলনে শামিল হয়েছে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top