News Flash

  • Home
  • Uncategorized
  • শর্ত রেখে কংগ্রেসকে সমর্থন দিতে চাইছে আইএনপিটি
Image

শর্ত রেখে কংগ্রেসকে সমর্থন দিতে চাইছে আইএনপিটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ৷৷ লোকসভা নির্বাচনে আইএনপিটি কংগ্রেসের সাথে হাত মেলানোর পথে এগিয়েছে৷ শুক্রবার দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে৷ সূত্রের খবর, এই ইস্যুতে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি আইপিএফটি৷ তবে, বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের সাথেই লোকসভা নির্বাচনে লড়াই করতে চাইছেন বিজয় রাঙ্খলরা৷ কিন্তু, প্রার্থী বাঁছাই নিয়ে আইএনপিটিতে কিছুটা মতানৈক্য রয়েছে৷ সূত্রের খবর, দলের একাংশ চাইছেন নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধীতায় গঠিত ফোরাম কংগ্রেসকে লোকসভা নির্বাচনে সমর্থন দেবে৷

সেক্ষেত্রে বিজয় রাঙ্খল পূর্ব আসনে জোটের প্রার্থী হোক তা চাইছেন তাঁরা৷ ফলে, লোকসভা নির্বাচনে কংগ্রেসের সাথে দর কষাকষির পথেই বিজয় রাঙ্খলরা এগিয়ে চলেছেন বলে মনে করা হচ্ছে৷ অবশ্য, এদিনের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি আইএনপিটি৷ ফলে, শনিবার পূণরায় আইএনপিটির কেন্দ্রীয় কমিটি বৈঠকে বসবে৷ ধারনা করা হচ্ছে, লোকসভা নির্বাচনের চূড়ান্ত রণনীতি নিয়ে আগামীকাল সিদ্ধান্ত নেবে আইএনপিটি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top