News Flash

  • Home
  • Uncategorized
  • আকাইদু‌মে ডাম্পা‌র-বাইক সংঘর্ষ, হত যুবক, ঘায়েল যুবতী-সহ দুই
Image

আকাইদু‌মে ডাম্পা‌র-বাইক সংঘর্ষ, হত যুবক, ঘায়েল যুবতী-সহ দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ৷৷ করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানার অন্তর্গত কাঁঠালতলি পুলিশ ফাঁড়ি এলাকার আকাইদুমে বাইক ও ডাম্পা‌রের মু‌খোমুখি সংঘ‌র্ষে একজ‌নের মৃত্যুর পাশাপাশি অন্য দুজন আহত হ‌য়েছেন। আহতদের শিলচর মে‌ডি‌ক্যাল কলেজ হাসাপাতালে নিয়ে ভরতি করা হয়েছে। নিহত ও আহতরা সকলের বাড়ি অসম সমান্তবর্তী উত্তর ত্রিপুরার পানিসাগরে। ঘটনার বিবরণ দিয়ে কাঁঠালত‌লি পু‌লি‌শ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবে‌দিন লস্কর জানান, আজ শুক্রবার বেলা প্রায় একটা নাগাদ ঘটনাটি সংঘটিত হয়েছে। টিআর ০৫ বি ৫১৪৭ নম্ব‌রের একটি মোটর বাইকে করিমগঞ্জ যাচ্ছিলেন উত্তর ‌ত্রিপুরার পা‌নিসাগর পেকুরছড়া গ্রা‌মের বি‌বেক কু‌র্মি (২১)। সঙ্গে ছিলেন তাঁর বন্ধু অনিত সিং (২৫) এবং অনুপমা সিং (২১, অনিতের বোন)। শেষের দুজনের বাড়িও এলাকার জ‌লেভাসা গ্রামে।

আন্তর্জাতিক সীমান্ত সড়কের কাঁঠালত‌লি এলাকার আকাইদুম হাইস্কুল সংলগ্ন স্থা‌নে পৌঁছলে বিপ‌রিতগা‌মী টিআর ০৫ ‌সি ১৫৬০ নম্বরের এক‌টি মাটি পরিবাহী দ্রুতগা‌মী ডাম্পার ধাক্কা মারে বাইককে। এতে বাইকের তিন আরোহী সড়‌কের ওপর লু‌টিয়ে পড়েন। প্রত্যক্ষদর্শী স্থানীয় জনতা দুর্ঘটনায় আহত‌দের উদ্ধার ক‌রে চি‌কিৎসার জন্য পাথারকা‌ন্দি প্রাথ‌মিক স্বাস্থ্য কে‌ন্দ্রে পাঠান। কিন্তু রাস্তায় মৃত্যুবরণ করেন বাইক চাল‌ক বি‌বেক কু‌র্মি। এমতাবস্থায় পাথারকান্দি হাসপাতাল থেকে অন্য দুজনকে পাঠানো হয় শিলচর মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে। কাঁঠালত‌লি পু‌লি‌শ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবে‌দিন লস্কর জানান, ঘটনার পর পু‌লিশ অভিশপ্ত বাইক ও ঘাতক ডাম্পারকে নি‌জে‌দের হেফাজ‌তে নিয়েছে। তবে ডাম্পার চালক তথা ত্রিপুরার বা‌সিন্দা বিদ্যুৎ নাথ (৩৫) বর্তমা‌নে পলাতক। এদিকে ঘটনার খবর পেয়ে উত্তর ত্রিপুরার পা‌নিসাগর থেকে দুর্ঘটনায় নিহত ও আহতদের প‌রিজ‌নেরা পাথারকা‌ন্দি‌তে ছু‌টে এসে‌ছেন। তাঁদের অভি‌যোগ, প্রথ‌মে পাথারকান্দি হাসপাতা‌লে আহত বাইক আরোহী‌দের নিয়ে আসা হলেও এখা‌নে কোনও চি‌কিৎসক উপ‌স্থিত না থাকায় তাঁদের‌ বাধ্য হ‌য়ে বিনা চি‌কিৎসায় শিলচরে যেতে হচ্ছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top