News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তিরবাজারে ব্রাউন সুগারসহ ধৃত তিন যুবক
Image

শান্তিরবাজারে ব্রাউন সুগারসহ ধৃত তিন যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ৷৷ আগরতলা থেকে সাব্রুম যাবার পথে একটি বাসে অভিযান চালিয়ে পুলিশ প্রায় ১০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে৷ এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে তিন যুবককে৷ ঘটনা আজ বিকেল প্রায় তিনটে নাগাদ সংঘটিত হয়েছে৷জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল আনুমানিক তিনটে নাগাদ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া থানা ও শান্তিরবাজার পুলিশ যৌথ অভিযান চালায়৷ অভিযানকারী যৌথ দল আগরতলা থেকে সাব্রুম যাওয়ার পথে টিআর ০৩ ১৩৫০ শ্রীদুর্গা নামের একটি বাস থেকে প্রায় ১০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে৷ পুলিশ জানিয়েছে, এই অভিযানে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে৷ ধৃতরা অমিত ত্রিপুরা (২৬), ললিতমোহন ত্রিপুরা (২৫) এবং সঞ্জয় ত্রিপুরা (২৫) বলে জানিয়েছে পুলিশ৷পুলিশ জানিয়েছে, ধৃত অমিত ত্রিপুরা পেশায় টিএফডিপিসি বন দফতরের কর্মী৷ অমিত ত্রিপুরার বাড়ি সাব্রুম মহকুমার দক্ষিণ বুড়াতলি এলাকায়৷ বাকি ধৃতদের মধ্যে ললিতমোহন ত্রিপুরার সাব্রুম মহকুমার শাকবাড়ি এবং সঞ্জয় ত্রিপুরার বাড়ি সাব্রুম মহকুমার তৈসমা এলাকায়৷ জানা গেছে, পুলিশ ধৃতদের ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালিয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top