News Flash

  • Home
  • Uncategorized
  • কদমতলা সমবায় সমিতির টাকা হাপিজ করে বহাল তবিয়েতে প্রাক্তন ম্যানেজার
Image

কদমতলা সমবায় সমিতির টাকা হাপিজ করে বহাল তবিয়েতে প্রাক্তন ম্যানেজার

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৪ মার্চ৷৷ অর্থ তছরুপের মামলায় অভিজুক্তকে এখনো গ্রেপ্তার করতে পারলো না পুলিশ৷ কদমতলা সমবায় সমিতির টাকা মেরে বহাল তবিয়েতে প্রাক্তন ম্যনেজার৷ সংবাদের চাপে বিগত ১০ জানুয়ারি কদমতলা থানায় মামলা করা হয় প্রাক্তন ম্যনেজার সীতেশ নাথের বিরুদ্ধে৷ ১৭ লক্ষ টাকা অডিট রিপোর্ট অনুযায়ী তার কাছে পাওনা৷ সে সেই টাকা দিচ্ছিলনা বলে কদমতলার ন্যশন্যাল ফ্যস্ক এর বোড অফ ডাইরেক্টর মন মোহন নম কদমতলা থানায় মামলা করেন৷ মামলা করার পর পুলিশ এসে নথিপত্র গুলি নিয়ে যায়৷ এখন মামলার গতি কোন দিকে জাচ্ছে কিছু জানা জাচ্ছে না৷ পুলিশ কতখানি তদন্তে এগিয়েছে তা নিয়ে সন্দেহ বাড়ছে৷ বর্তমান ফ্যস্ক ম্যনেজার দুলাল দও এর বক্তব্য আমারা মামলা করেছি পুলিশ একদিন এসেছে আর বাকি খবর জানিনা৷ প্রসঙ্গত ২০১৪-১৫ সালে ঘটনাটি সামনে আসে৷ সিবিআই তদন্ত চালায়৷ সিবিআই শিলংয়ের দপ্তরে হাজিরা ও দিয়েছেন এই ম্যনেজার৷ এতো দিন থানায় মামলা হয়নি৷ সংবাদের চাপে শেষ অবধি মামলা হলেও এখন মামলার তদন্তের গতি কোন দিকে জাচ্ছে তা পুলিশ ছাড়া কেউ বলতে পারবেনা৷ এই বিষয়ে কদমতলা থানার নতুন ওসি দেবজিৎ চাট্রাজির সাথে যোগাযোগ করলে অফ ক্যমেরায় তার বক্তব্য বিষয় টি তিনি দেখছেন৷ যেহেতু ডকুমেন্টারি কেইস তাই একটু সময় লাগবে৷ তবে সুত্রের খবর, কদমতলার শাসক বিরুধি কয়েক জন তাবড় তাবড় নেতা সীতেশ নাথ কে বাঁচাতে আদা জল খেয়ে মাঠে নেমেছেন৷এখন দেখার বিষয় পুলিশি তদন্ত কোন দিকে মোড় নেয়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top