News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের আইন শৃঙ্খলা ও নির্বাচনী প্রস্তুতি দেখতে নির্বাচন কমিশনের দল আসছে
Image

রাজ্যের আইন শৃঙ্খলা ও নির্বাচনী প্রস্তুতি দেখতে নির্বাচন কমিশনের দল আসছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ৷৷ লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের এক দল রাজ্যে আসছে৷ সহকারী নির্বাচন কমিশনার সুদীপ জৈনের নেতৃত্বে ওই দল সম্ভবত আগামী রবিবার রাজ্যে আসবেন৷ কমিশন সূত্রে জানা গিয়েছে, নির্বাচনী প্রস্তুতি এবং রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর নেবেন তাঁরা৷ এদিকে, লোকসভা নির্বাচনে রাজ্যে অতিরিক্ত ২০০ কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন৷
গত ১০ মার্চ লোকসভা ভোটের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন৷ ত্রিপুরায় ভোট হবে ১১ ও ১৮ এপ্রিল৷ ভোট ঘোষণা হওয়ার সাথে সাথেই নির্বাচন নিয়ে দৌড়ঝাপ আরো বেড়ে গিয়েছে কমিশনের৷
রাজ্যে ইতিমধ্যে ভিভিপ্যাট ও ইভিএম এসে পৌঁছেছে৷ ভোট যন্ত্রের কমিশনিংও হয়ে গিয়েছে বলে দাবি মুখ্য নির্বাচন আধিকারীকের৷ সে মোতাবেক, এখন ভোট কর্মীদের ভিভিপ্যাট ও ইভিএম’র মহড়া দেওয়া হচ্ছে৷

নিরাপত্তা নিয়েও কোন ঝঁুকি নিতে চাইছে না কমিশন৷ রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর ভিত্তি করেই কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হবে বলে কমিশনের জনৈক আধিকারীক জানিয়েছেন৷

সূত্রের দাবি, শুক্রবার কিংবা শনিবার থেকে রাজ্যে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা আসতে শুরু করবেন৷ সূত্রের খবর, লোকসভা নির্বাচনে অতিরিক্ত ২০০ কোম্পানি জওয়ান মোতায়েন করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কমিশন৷ বিধানসভা নির্বাচনে ৩০০ কোম্পানি আধা সামরিক বাহিনী রাজ্যে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন৷ সূত্রের খবর, সম্ভবত শুক্রবারই বিশেষ ট্রেনে করে ৪০ কোম্পানি আধা সামরিক বাহিনীর জওয়ান আসছেন৷ সূত্রে দাবি, আগামী এক সপ্তাহের মধ্যে ১০০ কোম্পানি জওয়ান রাজ্যে এসে পড়বেন৷ ইতিমধ্যে রাজ্যে ৫ কোম্পানি আধা সামরিক বাহিনীর জওয়ান রয়েছেন৷

এমনিতে রাজ্যে আইন-শৃঙ্খলা ব্যবস্থা স্বাভাবিক রয়েছে৷ তবে সম্প্রতি, রাজ্যের প্রধান বিরোধী দল মুখ্য নির্বাচন কমিশনারের কাছে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে নালিশ জানিয়েছে৷ রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানিয়েছেন তাঁরা৷ ফলে, নিরাপত্তা নিয়ে কোন ঝঁুকি নিতে চাইছে না কমিশন৷ তাই, অতিরিক্ত কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী রাজ্যে লোকসভা নির্বাচনে নিয়োজিত করার সিদ্ধান্ত কমিশন নিয়েছে বলে ধারণা করা হচ্ছে৷

ধারণা করা হচ্ছে, এই সমস্ত বিষয় খতিয়ে দেখার জন্যই নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের দল রাজ্যে আসছেন৷ কমিশন সূত্রে খবর, সহকারী নির্বাচন কমিশনার সুদীপ জৈনের নেতৃত্বে ওই দল শনিবার পশ্চিমবঙ্গ সফর করবেন৷ সেখান থেকে তাঁরা ত্রিপুরাতে আসবেন৷ এরপর তাঁরা আসাম ও মণিপুর সফর করবেন৷ সূচী অনুযায়ী, সোমবার আসাম এবং মঙ্গলবার মণিপুরে নির্বাচনী প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখবেন তাঁরা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top