News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগরে মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ
Image

ধর্মনগরে মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ৷৷ উত্তর জেলার ধর্মনগরের আট নম্বর পঞ্চায়েত এলাকার এক চা বাগানের কাছে মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়৷ মৃতার নাম লাকি মুন্ডা৷ স্বামীর নাম সঞ্জয় মুন্ডা৷ অভিযোগ করা হচ্ছে স্বামীই লাকি মুন্ডাকে খুন করেছে৷ জানা গিয়েছে, মঙ্গলবার রাতে লাকি মুন্ডা ও সঞ্জয় মুন্ডা ধর্মনগরের আট নং পঞ্চায়েত এলাকায় যায়৷ তারা রাতে এলাকারই একটি ঘরের বারান্দায় অবস্থান করছিল৷ স্বামী স্ত্রীর মধ্যে কোন একটি বিষয় নিয়ে প্রচন্ড ঝগড়া হয়৷ আশঙ্কা করা হচ্ছে এই ঝগড়ার মাঝেই স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে খুন করেছে সঞ্জয় মুন্ডা৷

জানা গেছে, বুধবার সকালে ধর্মনগরের ৮ নম্বর পঞ্চায়েত এলাকায় অবস্থিত একটি চা বাগানে এক মহিলার রক্তাক্ত মৃতদেহ পরে থাকতে দেখেন কতিপয় শ্রমিক৷ বাগানের কাজ করতে গিয়ে চা শ্রমিকরা মহিলার মৃতদেহ দেখেন৷ তাঁরা বাগানের অন্য কর্মচারীদের খবর দেন৷ নজরে নেওয়া হয় বাগন কর্তৃপক্ষের৷ তাঁরা খবর দেন পুলিশকে৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের দল৷

প্রাথমিক তদন্তকরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ধর্মনগরে সরকারি হাসপাতালে পাঠিয়েছেন৷ এদিকে পুলিশের ধারণা, মহিলাকে খুন করা হয়েছে৷ তাঁর শরীরে আঘাতের চিহ্ণ থাকায় এই ধারণা হচ্ছে বলে জানান পুলিশের অফিসার৷ তাছাড়া মৃতদেহের কাছে খুন সম্পর্কিত বেশ কিছু প্রমাণও তাঁরা পেয়েছেন বলে জানান তিনি৷ তাঁকে গতকাল রাতেই খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানান পুলিশ অফিসার৷ তবে মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে৷ তিনি জানান, ময়না তদন্তের রিপোর্ট আসার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে৷ ঘটনাকে কেন্দ্র বাগন এলাকায় প্রবল চাঞ্চল্য দেখা দিয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top