News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরে প্রকাশ্য দিবালোকে ছিনতাই নববই হাজার টাকা
Image

কৈলাসহরে প্রকাশ্য দিবালোকে ছিনতাই নববই হাজার টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ৷৷ প্রকাশ্যে দিবালোকে ৯০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটল কৈলাসহরের পিডব্লিওডি রোডে বুধবার দুপুরে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে কৈলাসহরের কালীপুরের বাসিন্দা কার্তিক চন্দ্র দাস স্থানীয় ইউবিআই ব্যাঙ্ক থেকে ৯০ হাজার টাকা তোলে ব্যাগে করে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন৷ তখন আচমকা দুই যুবক একটি বাইকে করে এসে শ্রীদাসের হাতের ব্যাগটি টেনে নিয়ে চম্পট দেয়৷

তিনি চিৎকার চেচামেচি করলে আশেপাশের লোকজন ছুটে আসে৷ ততক্ষণে ছিনতাইবাজরা ঘটনাস্থল থেকে অনেক দূরে চলে যায়৷ খবর দেওয়া হয় কৈলাসহর থানায়৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে৷ তদন্ত শুরু করেছে৷ রাতে খবর লেখা পর্যন্ত টাকার কোন হদিশ নেই৷ এদিকে, প্রকাশ্যে দিবালোকে টাকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় জনমনে উদ্বেগের সৃষ্টি হয়েছে৷ এলাকবাসীর আশঙ্কা, ছিনতাহ- কারীদের একটি চক্র প্রতিটি ব্যাঙ্কের সামনেই ঘাঁটি গড়ে থাকে৷ একা যাওয়া আসা করা গ্রাহকদের কাছ থেকে টাকা ছিনতাই করাই তাদের টার্গেট৷ দাবী উঠেছে ব্যাঙ্কগুলির সামনে পুলিশের নিয়মিত টহলদারীর৷

এদিকে, আগরতলার কাছে অমতলী থানার অধীন বিবেকানন্দ পল্লীতে  একটি ব্যাটারির দোকানে চুরি হয়েছে৷ চুরির ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে কোন এক সময়৷ বুধবার সকালে দোকান মালিক বিষয়টি দেখতে পেয়ে সাথে সাথেই আমতলী থানায় খবর দেন৷পুলিশ ঘটনাস্থলে গিয়ে  তদন্ত শুরু করেছে৷ রাতে খবর লেখা পর্যন্ত পুলিশ চুরির ঘটনার কোন কিনারা করতে পারেনি৷ এদিকে, জানা গিয়েছে ওই দোকানে  গত জানুয়ারীতেও চুরি হয়েছিল৷ পুলিশের রাত্রিকালীন টহলদারী নিয়ে জনমনে প্রশ্ণ উঠছে৷ দাবী উঠেছে টহলদারী জোরদার করার৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top