News Flash

  • Home
  • Uncategorized
  • পেট্রোল পাম্পে লুটপাট কান্ডের মাস্টার মাইন্ড পুলিশের জালে
Image

পেট্রোল পাম্পে লুটপাট কান্ডের মাস্টার মাইন্ড পুলিশের জালে

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৩ মার্চ৷৷ উদয়পুরের মহারানী জয়ন্তী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প থেকে টাকা লুটের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কিল্লা থানার পুলিশ৷ তার রাম রামচন্দ্র জমাতিয়া৷ জম্পুইজলা থানা এলাকার থেলাকুং বাজার থেকে তাকে গ্রেপ্তার করে কিল্লা থানার পুলিশ৷ এই ঘটনায় এখন পর্যন্ত মোট সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ গোমতী জেলার উদয়পুরের মহারানী জয়ন্তী ফিলিং স্টেশন থেকে বন্দুক উঁচিয়ে টাকা লুট করেছিল দুষৃকতীরা৷ এ ব্যাপারে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছিল৷ এই লুটতরাজ কান্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিল৷ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে মূল পান্ডার হদিস পায় পুলিশ৷

সে অনুযায়ী কিল্লা থানার পুলিশ উদয়পুর মহাকুমার পুলিশ আধিকারিক হিমাদ্রি প্রসাদ দাসের নেতৃত্বে জম্পুইজলা থানা এলাকার থেলাকুম বাজারে অভিযান চালায়৷ পুলিশের কাছে সুনির্দিষ্ট খবর ছিল সে থেলাকুম বাজারে অবস্থান করছে৷ সেই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ সাফল্য পেয়েছে৷ পেট্রোল পাম্পে লুটতরাজ কাণ্ডের মূল নায়ক রামচন্দ্র জমাতিয়াকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷ এই চক্রের ৭ জনকেই আটক করা সম্ভব হয়েছে বলে মহাকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন৷ মহারানী জয়ন্তীর ফিলিং স্টেশনে বন্দুক উঁচিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় সাতজনকে আটক সক্ষম হওয়ায় পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট এলাকার জনগণ৷ এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য এলাকাবাসীর তরফ থেকে প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top