News Flash

  • Home
  • Uncategorized
  • কদমতলায় রাতের অন্ধকারে সরকারি বাজার জবরদখল
Image

কদমতলায় রাতের অন্ধকারে সরকারি বাজার জবরদখল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ৷৷  রাতের অন্ধকারে সরকারি বাজার জবরদখল হয়ে গেছে৷ এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ ঘটনা অসমের সীমান্তবর্তী উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার চোরাইবাড়ি সরকারি বাজারে ঘটেছে৷ প্রাপ্ত অভিযোগে প্রকাশ, সম্প্রতি চোরাইবাড়ি সরকারি বাজারের কয়েকজন অস্থায়ী দোকানদার নিজেদের ভিটের ওপর গড়ে তোলা কাঁচা ঘর ভেঙে পাকা গৃহ নির্মাণ করতে শুরু করলে বাধা দেন স্থানীয়রা৷

কিন্তু জনগণের নিষেধকে গ্রাহ্য না করে অবৈধভাবে জবরদখল অব্যাহত থাকায় মঙ্গলবার রাত অনুমানিক ছয়টা নাগাদ স্থানীয় প্রতিবাদকারীরা শেষে ধৈর্যহারা হয়ে নিজেরাই বাজারের বিদ্যমান খালি ভিটেগুলোতে বাঁশের বেড়া লাগিয়ে পাইকারি হারে পুরো বাজারকে জবরদখল করে নেন৷ এমনকি বাজারে অবস্থিত সরকারি পাকা সেটগুলোও দখল হয়ে যায়৷ এতে বাজারে আগত দুরদুরান্তের দোকানদারেরা ভয়ে তাঁদের পসরা গুটিয়ে কেঁটে পড়েন৷

অসম ত্রিপুরা সীমান্তবর্তী প্রথমসারির বাজা র জবরদখল হয়ে যাওয়া সম্পর্কে স্থানীয় ব্যবসায়ী তথা কংগ্রেস নেতা ইজ্জাদ আলিকে প্রশ্ণ করলে তিনি জানান, বাজারে নাকি তাঁর বৈধ ভিটে রয়েছে৷ বাজার সংক্রান্ত একটি পঞ্চায়েত নথি ও একটি মামলার কাগজ দেখিয়ে তিনি নিজে ভিটের মালিক বলে দাবি করেছেন৷ আবার অনেকে বাজারের রসিদ দেখিয়ে মালিকানা দাবি করছেন৷

অপরদিকে বাজার ব্যবসায়ী তথা বিজেপি যুব মোর্চার মণ্ডল সভাপতি তাপস চন্দ এবং বিজেপি নেতা রমাকান্ত জানান, এ-সব নির্মাণ সম্পূর্ণ অবৈধ৷ বিষয়টি নিয়ে ফুলবাড়ি পঞ্চায়েত কর্তৃপক্ষ অবৈধ দখলদারদের বিরুদ্ধে বুধবার নোটিশ জারি করার পাশাপাশি চোরাইবাড়ি থানায় এক লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ এর পরিপ্রেক্ষিতে তিনদিনের মধ্যে এ-সব অবৈধ গৃহ ভেঙে দিতে পুলিশ নির্দেশও জারি করেছে বলে জানা গেছে৷

এদিকে স্থানীয় এক বিশ্বস্ত সূত্রের মতে, বাজারে বিগত সিপিআইএম আমলে সরকারিভাবে স্টল বণ্টন করা হলেও এতে দেদার স্বজনপোষণ হয়েছে বলে অভিযোগ উঠেছিল৷ এবার রাজপাট পরিবর্তনের সুযোগকে হাতিয়ার করে অন্যরা নতুনভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করছেন বলে মনে করা হচ্ছে৷ এ প্রসঙ্গে কেউ কেউ বলেছেন, আসন্ন লোকসভা নির্বাচনে বাজার দখল নিয়ে ভোটের বাজার সরগরম করতে পেছন থেকে ইন্ধন দিচ্ছে বিরোধী দল৷ আবার অনেকে এর পিছনে শাসকদলের একাংশ নেতার কারসাজির গন্ধ পাচ্ছেন৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top