News Flash

  • Home
  • Uncategorized
  • অক্ষরধাম মন্দিরের কাছে চলন্ত গাড়িতে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক
Image

অক্ষরধাম মন্দিরের কাছে চলন্ত গাড়িতে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক

নয়াদিল্লি, ১৩ মার্চ (হি.স.): কিছুদিনআগেই পূর্ব দিল্লির অক্ষরধাম উড়ালপুলে চলন্ত গাড়িতে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছিল মা ও দুই শিশু সন্তানের| কপাল জোরে অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন ওই মহিলার স্বামী ও ৩ বছরের মেয়ে সিদ্ধি| সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার অক্ষরধাম মন্দিরে কাছে আগুন লাগল চলন্ত গাড়িতে| সিএনজি লিক হওয়ার কারণেই গাড়িটিতে আগুন ধরে যায়| গাড়িতে আগুন ধরে যাওয়া মাত্রই বাইরে বেরিয়ে পড়েন চালক| তাই এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| দিল্লি দমকলের পদস্থ এক কর্তা জানিয়েছেন, বুধবার বেলা ১১.২৫ মিনিট নাগাদ ফোন করে অবহিত করা হয় অক্ষরধাম মন্দিরের কাছে একটি গাড়িতে আগুন লেগেছে| তত্ক্ষণাত্ আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন| দমকল কর্মীদের বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আয়ত্তে এসেছে আগুন| দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, সিএনজি লিক হওয়ার কারণেই এই বিপত্তি|

উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যায় অক্ষরধাম উড়ালপুলে চলন্ত গাড়িতে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছিল মা ও দুই শিশু সন্তানের| রবিবার সন্ধ্যা ৬.৩০ মিনিট রোমহর্ষক ঘটনাটি ঘটেছিল অক্ষরধাম উড়ালপুলের উপরেই| মৃতদের নাম হল, অঞ্জনা (৩৪) এবং দুই মেয়ে নিকি (৫) ও রিদ্ধি (২)| কপাল জোরে বেঁচে যান অঞ্জনাদেবীর স্বামী ৩৬ বছরের উপেন্দ্র মিশ্র এবং ৩ বছরের মেয়ে সিদ্ধি|রবিবার সন্ধ্যায় স্ত্রী অঞ্জনা ও তিন মেয়েকে নিয়ে গাড়ি চালিয়ে অক্ষরধাম যাচ্ছিলেন গাজিয়াবাদের লোনি এলাকার বাসিন্দা উপেন্দ্র মিশ্র|সন্ধ্যা তখন ৬.৩০ মিনিট হবে, গাড়িটির ডিকির সিএনজি গ্যাসের পাইপ লিক করে আগুন ধরে যায়| পুড়ে মৃত্যু হয় মা ও দুই শিশু সন্তানের|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top