News Flash

  • Home
  • Uncategorized
  • হেগড়ে-র মা ও বাবার ডিএনএ নমুনা সংগ্রহ করা হোক, বিতর্কিত মন্তব্য কংগ্রেস নেতার
Image

হেগড়ে-র মা ও বাবার ডিএনএ নমুনা সংগ্রহ করা হোক, বিতর্কিত মন্তব্য কংগ্রেস নেতার

ভোপাল, ১২ মার্চ (হি.স.): কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনন্তকুমার হেগড়ে| হেগড়ের প্রশ্ন ছিল, ‘উনি (রাহুল গান্ধী) যে ব্রাহ্মণ, তা কী প্রমাণ রয়েছে?’ রাহুলের ধর্ম নিয়ে প্রশ্ন তোলায় কেন্দ্রীয় মন্ত্রী অনন্তকুমার হেগড়ে-কে আক্রমণ করলেন মধ্যপ্রদেশের মন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা গোবিন্দ সিং| মঙ্গলবার কংগ্রেস নেতা গোবিন্দ সিং বলেছেন, ‘হেগড়ে জির মা এবং বাবার ডিএনএ নমুনা সংগ্রহ করা হোক| ওঁনার জাত কি তা দেখা হোক| এসব লোকদের নিয়ে বেশি আলোচনা না করাই ভালো|’ হেগড়ে-কে আক্রমণ করার পাশাপাশি ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইক-এর প্রেক্ষিতে নরেন্দ্র মোদী সরকারকেও আক্রমণ শানিয়েছেন কংগ্রেস নেতা গোবিন্দ সিং|

প্রবীণ এই কংগ্রেস নেতার কথায়, ‘প্রথম চার বছরে কেন সার্জিক্যাল স্ট্রাইক হয়নি| মনমোহন সিং সরকারের আমলে ২৫-৩০ বার সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, কিন্তু প্রচার করা হয়নি| মোদী ষড়যন্ত্র করে ভোটে জয়ী হওয়ার চেষ্টা করছে| এর ফলে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হচ্ছে|’ 
উল্লেখ্য, ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইক নিয়ে রাহুল গান্ধী প্রশ্ন তোলায় কেন্দ্রীয় মন্ত্রী হেগড়ে বলেছেন, ‘গোটা বিশ্ব আমাদের সাহসিকতাকে বাহবা দিচ্ছে, কিন্তু আমাদের দেশেরই কিছু মানুষ তা নিয়ে প্রশ্ন তুলছেন| ওঁরা বালাকোটে হামলার প্রমাণ চাইছেন, আগে বলুন, একজন মুসলিমের ছেলে কী করে গান্ধী পদবিধারী ব্রাহ্মণ হতে পারেন? উনি তো মুসলিম বাবা আর খ্রিস্টান মায়ের সন্তান| উনি ব্রাহ্মণ, তা কী প্রমাণ রয়েছে?’

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top