News Flash

  • Home
  • Uncategorized
  • চাপের রাজনীতির কৌশল নিচ্ছে আইপিএফটি, দুটিআসনেই প্রার্থী দেওয়ার পথে
Image

চাপের রাজনীতির কৌশল নিচ্ছে আইপিএফটি, দুটিআসনেই প্রার্থী দেওয়ার পথে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ৷৷  চাপের রাজনীতির কৌশল নিচ্ছে আইপিএফটি৷ ফলে, সপ্তদশ লোকসভা নির্বাচনে ত্রিপুরাবাসী অদ্ভুত এক রাজনৈতিক পরিস্থিতির সাক্ষী হতে চলছে বলে আপাতত ধারণা করা হচ্ছে৷ দলীয় সূত্রে প্রকাশ, দুই আসনে প্রার্থীর নাম চূড়ান্ত করতে সোমবার রাতে কোর কমিটি দলের সভাপতি এনসি দেববর্মার বাড়িতে বৈঠক করেছে৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে বলে সূত্র অনুসারে জানা গিয়েছে৷

বিজেপি এবং আইপিএফটি জোট ব্যাপক সংখ্যক আসন নিয়ে ত্রিপুরা রাজ্যের টানা ২৫ বছরের বামফ্রন্ট সরকারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় বসেছে৷ এখনও এই জোট সরকার ক্ষমতায় আছে৷ তবে লোকসভা নির্বাচনে দু-দলই আলাদা আলাদাভাবে প্রার্থী দিচ্ছে৷

ইতিমধ্যে বিজেপি ঘোষণা করেছে, এবারের লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুটি আসনে প্রার্থী দেবে বিজেপি৷ তাদের সম্পূর্ণ সহযোগিতা করবে জোট শরিক আইপিএফটি৷ কিন্তু এখানেই আপত্তি তুলেছে আইপিএফটি৷

আইপিএফটি-র দাবি, রাজ্যের দুটি আসনের মধ্যে একটি, পূর্ব ত্রিপুরা আসনটি যেহেতু জনজাতি সংরক্ষিত তাই তা তাদের ছেড়ে দিক বিজেপি৷ এই দাবিতে আইপিএফটি-র নেতৃবর্গ এবং বিজেপি-র প্রদেশ নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে৷ দলের সভাপতি এনসি দেববর্মা এবং সহ-সভাপতি দিল্লিতে গিয়ে বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেও দেখা করেছেন৷ তাছাড়া সম্প্রতি অমিত শাহ যখন আগরতলায় এসেছিলেন তখনও তাঁর সঙ্গে এই একই দাবি নিয়ে এনসি দেববর্মার নেতৃত্বে আইপিএফটি নেতারা দেখা করেন৷

এত কিছুর পরও বিজেপি তাদের একটি আসন ছাড়েনি বলে অভিযোগ দলের সহ-সভাপতি অনন্ত দেববর্মার৷ তাই একপ্রকার ক্ষুব্ধ এবং বাধ্য হয়ে তাঁরা রাজ্যের দুটি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷ এজন্য একটি নির্বাচনি কোর কমিটি গঠন করেছে আইপিএফটি৷ এই কমিটি রবিবার রাতে বৈঠক করে দুটি লোকসভা আসনের জন্য আরও দুটি কমিটি গঠন করেছে৷ এর শীর্ষে রয়েছেন সভাপতি তথা রাজস্বমন্ত্রী এনসি দেববর্মা নিজে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top