News Flash

  • Home
  • Uncategorized
  • দীর্ঘ জল্পনার অবসান, রাহুলের উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিলেন হার্দিক প্যাটেল
Image

দীর্ঘ জল্পনার অবসান, রাহুলের উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিলেন হার্দিক প্যাটেল

আহমেদাবাদ, ১২ মার্চ (হি.স.): রাজনৈতিক মহলে যাবতীয় জল্পনার অবসান! জল্পনা চলছিল পতিদার আন্দোলনের তরুণ নেতা হার্দিক প্যাটেলকে নিয়ে। হার্দিক নিজেই জানিয়েছিলেন, ১২ মার্চ কংগ্রেসে যোগ দেবেন তিনি। পূর্ব ঘোষণা মতো মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিলেন যুব সমাজ এবং কৃষকদের মধ্যে জনপ্রিয় হার্দিক প্যাটেল। এদিন কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে কংগ্রেসে যোগ দেওয়ার পর হার্দিক জানিয়েছেন, ‘এই দিনই ডান্ডি মার্চ শুরু করেছিলেন গান্ধীজী। গান্ধীজী বলেছিলেন ব্রিটিশদের উৎখাত করব। অতীতে দেশকে শক্তিশালী করার জন্য কাজ করেছিলেন সুভাষ চন্দ্র বসু, পণ্ডিত নেহেরু, সরদার প্যাটেল, ইন্দিরা গান্ধী, রাজিব গান্ধী। আমি সেই কংগ্রেস পার্টিতে যোগ দিচ্ছি।’


লোকসভা নির্বাচনের প্রাক্কালে হার্দিকের কংগ্রেসে যোগ দেওয়া নিয়ে উচ্ছ্বসিত কংগ্রেস কর্মী-সমর্থকেরাও। শোনা যাচ্ছে, কংগ্রেসে যোগ দেওয়ার পর আসন্ন লোকসভা নির্বাচনে গুজরাটের জামনগর লোকসভা কেন্দ্র থেকে ভোট দাঁড়াবেন হার্দিক। প্রসঙ্গত, জামনগর লোকসভা আসন এখন বিজেপির দখলে। গত লোকসভা নির্বাচনে বিজেপির পুনাবেন মাদাম এই আসনে বিজয়ী হন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top