News Flash

  • Home
  • Uncategorized
  • কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেস কেরলে অপ্রাসঙ্গিক : রাজাশেখরন
Image

কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেস কেরলে অপ্রাসঙ্গিক : রাজাশেখরন

তিরুবনন্তপুরম, ১২ মার্চ (হি.স.): মঙ্গলবার কেরলের তিরুবনন্তপুরমে পৌঁছলেন মিজোরামের প্রাক্তন রাজ্যপাল কুম্মানাম রাজাশেখরন। কেরল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে এদিন বিমানবন্দরে স্বাগত জানান বিজেপি কর্মী-সমর্থকরা। আসন্ন লোকসভা নির্বাচনে তিরুবনন্তপুরম কেন্দ্র থেকে কংগ্রেস নেতা শশী থারুরের বিরুদ্ধে বিজেপি প্রার্থী হিসেবে লড়ার সভাবনা রয়েছে রাজাশেখরনের। কেরলে কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেস পার্টি অপ্রাসঙ্গিক বলেও এদিন মন্তব্য করেন তিনি।


কেৱল পৌঁছে এদিন কুম্মানাম রাজাশেখরন বলেছেন, \”কেরলের পুনর্গঠন বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এনডিএ এই রাজ্যের পুনর্গঠন আন্দোলনের নেতৃত্বে রয়েছে। কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেস কেরলে অপ্রাসঙ্গিক।\” উল্লেখ্য, ইতিমধ্যেই এই মাসের গোড়ার দিকে মিজোরামের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়েছেন রাজাশেখরন। সেই থেকেই তিরুবনন্তপুরম কেন্দ্র থেকে শশী থারুরের বিরুদ্ধে বিজেপি প্রার্থী হিসেবে তাঁর সম্ভাবনা নিয়ে জল্পনা চলছে রাজনৈতিক মহলে। এদিন তিরুবনন্তপুরমে তাঁর উপস্থিতি সেই সম্ভাবনাকেই আরও উস্কে দিল। কেরল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এদিন আরও বলেছেন, \”রাজ্যে প্রচুর সমস্যা রয়েছে। এই সমস্ত সমস্যার মধ্যে অন্যতম হল শবরীমালা মন্দির ইস্যু।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top