News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপিতে যোগ দিলেন বহিষ্কৃত তৃণমূল সাংসদ অনুপম হাজরা, স্বাগত জানালেন মুকুল
Image

বিজেপিতে যোগ দিলেন বহিষ্কৃত তৃণমূল সাংসদ অনুপম হাজরা, স্বাগত জানালেন মুকুল

নয়াদিল্লি, ১২ মার্চ (হি.স.): বহিষ্কার হয়েছিলেন অনেক আগেই| অবশেষে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দিলেন বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস সাংসদ অনুপম হাজরা| মঙ্গলবার বিকেলে দিল্লিতে বিজেপির সদর দফতরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা মুকুল রায়ের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের বোলপুর লোকসভা আসনের সাংসদ অনুপম হাজরা| সাংসদ-অধ্যাপক অনুপম ছাড়াও এদিন বিজেপিতে যোগ দিয়েছেন কংগ্রেস বিধায়ক দুলাল চন্দ্র বর এবং সিপিএম বিধায়ক খগেন মুর্মু|


অনুপম হাজরাকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করবেন না, তা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল| মুকুল রায়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলা অনুপম হাজরাও গুঞ্জন সত্যি করে গেরুয়া শিবিরে যোগ দিলেন| বাগদা বিধানসভা থেকে কংগ্রেসের প্রতীকে জিতে তৃণমূলে যোগ দিয়েছিলেন দুলাল চন্দ্র বর| শোনা যাচ্ছে, আসন্ন লোকসভা নির্বাচনে বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করতে পারে বিজেপি|২০১৪ সালে বীরভূম জেলার বোলপুর লোকসভা আসন থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন অনুপম| বর্তমানে তিনি সাংসদ|

তবে, তৃণমূল থেকে বহিষ্কৃত| ভোটে জেতার পর বিভিন্ন ইসু্যতে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে থাকে| বেশ কয়েকবার সোশ্যাল মিডিয়ায় মুখ খোলায় তৃণমূল নেতৃত্বের ‘বকুনি’ খেতে হয়েছে তাঁকে| সব মিলিয়ে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে অনুমপকে তৃণমূল আর প্রার্থী করবে না বলেই মনে করছিল, বাস্তবেও তাই হল| আসন্ন লোকসভা নির্বাচনে অনুপমকে প্রার্থী করল না তৃণমূল| বোলপুর লোকসভা আসনে প্রার্থী করা হয়েছে অসিত মালকে| আর এদিনই বিজেপিতে যোগ দিলেন অনুপম হাজরা|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top