News Flash

  • Home
  • Uncategorized
  • চ্যাম্পিয়ন্স লিগে পিছিয়ে পড়েও স্বস্তির জয় রিয়াল মাদ্রিদের
Image

চ্যাম্পিয়ন্স লিগে পিছিয়ে পড়েও স্বস্তির জয় রিয়াল মাদ্রিদের

ভায়াদলিদ, ১১ মার্চ (হি.স.) : অ্যাওয়ে ম্যাচে রিয়াল ভায়াদলিদকে ৪-১ ব্যবধানে হারাল রিয়াল মাদ্রিদ৷ যদিও শেষ বেলায় ক্যাসেমিরো লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় দশ জনে খেলতে হয় রিয়ালকে৷ মাদ্রিদের হয়ে জোড়া গোল করেন বেঞ্জেমা৷ অপর দু’টি গোল ভারানো ও মদ্রিচের৷ ভায়াদলিদের একমাত্র গোলটি করেন আনুয়ার তুহামি৷ ঘরের মাঠে জোড়া এল ক্লাসিকো হারের পর নিজেদের ডেরায় আয়াক্সের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর প্রবল চাপে থাকা রিয়াল মাদ্রিদ লা লিগার খেতাবের দৌড়ে বেশ খানিকটা পিছিয়ে থাকলেও আর এক রিয়ালকে হারিয়ে লিগ টেবিলের প্রথম তিনে টিকে থাকল৷
গত মাসে লেভান্তের বিরুদ্ধে জয় এলেও জিরোনার কাছে ঘরের মাঠে হারতে হয় তাদের৷

অর্থাৎ দু’টি এল ক্লাসিকো ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে শেষ পাঁচটি ম্যাচের মাত্র একটিতে জিতেছিল রিয়াল৷ তাও সেটা অ্যাওয়ে ম্যাচে৷ স্যান্টিয়াহো বার্নাব্যুতে শেষ চারটি ম্যাচে হারতে হয়েছে মাদ্রিদকে৷ভায়াদলিদের বিরুদ্ধে জোড়া হলুদ কার্ড দেখে ৮০ মিনিটের মাথায় মাঠ ছাড়েন ক্যাসেমিরো৷ ম্যাচের ২৯ মিনিটের মাথায় সার্জি গুয়ার্দিওয়ালার পাস থেকে ভায়াদলিদের হয়ে গোল করেন তুহামি৷ ৩৪ মিনিটে নাচোর পাস থেকে ম্যাচে সমতা ফেরান ভারানে৷ প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ গোলের সমতায়৷ দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি পেয়ে যায় মাদ্রিদ৷ ৫১ মিনিটে স্পট কিক থেকে গোল করেন বেঞ্জেমা৷ ৫৯ মিনিটে আবার জ্বলে ওঠেন বেঞ্জেমা৷ টনি ক্রুজের পাস থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন তিনি৷ মাদ্রিদ এগিয়ে যায় ৩-১ গোলে৷ ৮৫ মিনিটে বেঞ্জেমা গোলের পাস বাড়াম মদ্রিচকে৷ ভায়াদলিদের জালে বল জড়াতে কোনও ভুল করেননি ক্রোয়েশিয়ান তারকা৷
এই জয়ের সুবাদে ২৭ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে জায়গা ধরে রাখে রিয়াল৷ সমসংখ্যক ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা৷ দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সংগ্রহ ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top