News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রেনে কাটা পড়ে মৃত্যুর প্রতিবাদ ও ক্ষতিপূরণের দাবিতে রেল অবরোধ শান্তিরবাজারে
Image

ট্রেনে কাটা পড়ে মৃত্যুর প্রতিবাদ ও ক্ষতিপূরণের দাবিতে রেল অবরোধ শান্তিরবাজারে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ ৷৷ ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর প্রতিবাদে এবং ক্ষতিপূরণের দাবিতে সোমবার বিলোনিয়া-আগরতলা লাইনে রেল অবরোধ করেছেন স্থানীয় জনতা। দক্ষিণ জেলার শান্তিরবাজার রেলওয়ে স্টেশনে চলছে এই অবরোধ কর্মসূচি। এর ফলে এই রুটে ট্রেন চলাচল স্তব্ধ হয়ে পড়েছে। রেলেওয়ের ট্রাকের ওপর বসে তাঁদর দাবির ভিত্তিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন অবরোধকারীরা।


তাঁদের বক্তব্য, রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে ক্ষতিপূরণের আশ্বাস না পাওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে। এদিকে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে রেল এবং শান্তিরবাজার থানার পুলিশবাহিনী। তাঁরা আন্দোলনকারীদের সঙ্গে অবরোধ প্রত্যাহার করতে কথা বলছেন। কিন্তু এই খবর লেখা পর্যন্ত পুলিশ কর্তৃপক্ষের কোনও অনুনয় ধোঁপে টিঁকছে না।


প্রসঙ্গত, গত শনিবার রাতে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত গার্দাং এলাকায় ট্রেনে কাটা পড়ে বীরধন ত্রিপুরা (৪০) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছিল বলে অভিযোগ তোলা হয়েছে। তিনি শান্তিরবাজার মহকুমার অন্তর্গত নবকুমারপাড়ার বাসিন্দা ছিলেন। রেল অবরোধকারীরা জানান, শনিবার রাতে এক বিয়ের অনুষ্ঠান থেকে নিমন্ত্রণ খেয়ে বাড়ি ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় আচমকা একটি ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে। ওই ঘটনায় বীরধনের দু পা দু টুকরো হয়ে গিয়েছিল।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top