News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি-তে যোগদান বিভিন্ন দলের ৩,৬৭১ জনের
Image

বিজেপি-তে যোগদান বিভিন্ন দলের ৩,৬৭১ জনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷ রবিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি-র উদ্যোগে পশ্চিম জেলার রামনগর বিধানসভা এলাকায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দলের ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দল ছেড়ে ৩,৬৭১ জন ভোটার বিজেপিতে যোগদান করেছেন। অনুষ্ঠানে ছিলেন স্থানীয় বিধায়ক সুরজিৎ দত্ত, নেতা দীপক মজুমদার প্রমুখ।


এদিন সভায় বিভিন্ন দল ছেড়ে আগতদের দলীয় পতাকা তুলে দেন বিপ্লবকুমার দেব। সভায় বক্তব্য পেশ করতে গিয়ে বিপ্লবকুমার দেব বলেন, রাজ্যে বিজেপি-আইপিএফটি জোট সরকার গঠন হওয়ার পর সব কাজে স্বচ্ছতা এসেছে, কাজে গতি এসেছে। সরকারি কাজে স্বচ্ছতার জন্য ই-স্টাম্পিং, ই-চালান, ই-রেশনিং ব্যবস্থা চালু করা হয়েছে। শুধুমাত্র ই-রেশনিং ব্যবস্থার বলে দুই লক্ষের বেশি অবৈধ রেশনকার্ড বাতিল হয়েছে। সরকার সাধারণ মানুষের জন্য কাজ করছে। আগে সরকারি সুবিধা পেতে হলে সুবিধাভোগীর রাজনৈতিক রং দেখা হতো। কিন্তু এখন এ-সব কিছু দেখা হয় না। এই সরকার বাই দ্য পিপল সরকার। সকলের জন্য কাজ করছে, কোন রং বা দল না দেখেই। 
একইভাবে কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার সাধারণ মানুষের জন্য কাজ করছে। বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চল এবং ত্রিপুরার উন্নয়নের জন্য সব চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী রনেন্দ্র মোদী।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top