News Flash

  • Home
  • Uncategorized
  • অযোধ্যাতেই তৈরি হবে রাম মন্দির : সুরেশ ভাইয়াজি জোশী
Image

অযোধ্যাতেই তৈরি হবে রাম মন্দির : সুরেশ ভাইয়াজি জোশী

গোয়ালিয়র, ১০ মার্চ (হি.স.) : অযোধ্যায় রাম মন্দির নিয়ে কোনও রকমের সমঝোতা করা হবে না। মন্দির যেখানে নির্মাণ করার কথা ছিল সেখানেই গড়ে তোলা হবে রাম মন্দির। রবিবার আরএসএসের অখিল ভারতীয় প্রতিনিধিদের সভার শেষদিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানালেন সঙ্ঘের সরকার্যবাহ সুরেশ ভাইয়াজি জোশী।রবিবার সভায় সুরেশ ভাইয়াজি জোশী বলেন, রাম মন্দির নিয়ে আমাদের অবস্থান খুবই স্পষ্ট। অযোধ্যাতে যেখানে মন্দির নির্মাণ করার কথা ছিল সেখানেই গড়ে তোলা হবে রাম মন্দির। রাম মন্দির নিয়ে কোনও রকম সমঝোতা নয়।

১৯৮০ সালে যে আন্দোলনের সূচনা হয়েছিল তা আজও শক্তিশালী রয়েছে। রাম মন্দির যতদিন তৈরি না হচ্ছে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে দৃঢ়প্রতিজ্ঞ দল।সুপ্রিম কোর্টে রাম মন্দির বিচারাধীন রয়েছে, এই প্রসঙ্গে সুরেশ ভাইয়াজি জোশী বলেন, অযোধ্যায় রাম মন্দিরের বিষয়টি দীর্ঘ সময় ধরে পড়ে রয়েছে। আদালত বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না। আশা প্রকাশ করব আদলত এই বিষয় দ্রুত নিষ্পত্তি করবে। সমস্ত প্রতিকূলতা পেরিয়ে রাম মন্দির গড়ে তোলা হবে। রাম মন্দির নিয়ে সুপ্রিম কোর্ট যে কমিটি গড়েছে তাকে স্বাগত জানিয়ে সুরেশ ভাইয়াজি জোশী জানিয়েছেন, সুপ্রিম কোর্ট যে কমিটি গঠন করেছে তাকে আমরা স্বাগত জানাচ্ছি। মধ্যস্ততাকারী যদি সঠিক পথ বাতলে দেয় তবে তাকে স্বাগত জানাবে সঙ্ঘ। বিজেপি ভূমিকার সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ক্ষমতায় যারা রয়েছে আশা করব তারা রাম মন্দির নিয়ে কোনও বাধা দেবে না। পাশাপাশি এয়ারস্ট্রাইকের জন্য কেন্দ্রের প্রশংসাও করেন তিনি। 

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top