News Flash

  • Home
  • Uncategorized
  • রাস্তা ও পঞ্চায়েত অফিস নির্মানের দাবিতে আচমকা অবরোধে পরীক্ষার্থীদের দুর্ভোগ
Image

রাস্তা ও পঞ্চায়েত অফিস নির্মানের দাবিতে আচমকা অবরোধে পরীক্ষার্থীদের দুর্ভোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ৷৷ ধলাই জেলার কমলপুর মহকুমার মানিক ভান্ডারে রাস্তা নির্মাণের দাবিতে পথ অবরোধ করলেন স্থানীয় জনগণ৷ আচমকা পথ অবরোধের ফলে দুর্ভোগের মুখে পড়তে হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী সহ পথ চলতি সাধারণ মানুষ জনকে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ স্থানীয় বিধায়ক এর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে তারা শামিল হয় বলে জানা যায়৷ বিধায়ক আশিস দাস স্থানীয় জনগণের এ ধরনের অভিযোগ খারিজ করে দিয়েছেন৷ ওই এলাকায় রাস্তা নির্মাণ এবং পঞ্চায়েত অফিস নির্মানের জন্য প্রশাসনিক প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন বিধায়ক৷ স্থানীয় কিছু লোকজন কায়েমী স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যেই এ ধরনের পথ অবরোধ আন্দোলনে সামিল হয়েছেন বলে জানান তিনি৷

নিজেদের মর্জিমতো চালানো যাচ্ছে না বিধায়ককে৷ ফলে ক্ষুব্ধ স্বদলীয় একাংশ নেতৃত্ব দিব্যি মানুষকে নাকাল করলেন পথ অবরোধের নামে৷ বোর্ডের পরীক্ষার্থী, অফিস যাত্রী, অসুস্থ রোগী সকলকেই পাক্কা এক ঘন্টা নাজেহাল করে অবরোধকারীরা জানান দিলেন সড়ক চাই, আগের জায়গায় পঞ্চায়েতের বাড়ি চাই৷ কারণ এলাকার বিধায়ক নাকি কাজ করছেন না৷ ঘটনা শুক্রবার কমলপুরের মাণিকভান্ডারে৷ এদিন ৪৬ সুরমা বিধানসভা কেন্দ্রের মুসলিম অধ্যুষিত মেথিরমিঁয়া গ্রামের একাংশ গ্রামবাসী আচমকাই কমলপুর-আমবাসা সড়ক অবরোধ করেন মাণিকভান্ডারে৷ একই সঙ্গে আটকে দেওয়া হয় জাতীয় সড়ক৷

অবরোধকারীদের পক্ষে তাজউদ্দীন খান জানান, আমাদের এলাকায় দীর্ঘদিন ধরে বহু সমস্যা রয়ে গেছে৷ এলাকায় তিনটি সড়ক একেবারে বেহাল৷ এর মধ্যে দুটি পিচ ঢালাই করতে হবে এবং একটি ইট সয়েলিং করতে হবে৷ তা করতে হবে বর্ষার আগেই৷ তাছাড়া বর্ষা মরশুম শুরু হওয়ার আগে নদী ভাঙন রোধে বোল্ডার ফেলার কাজ করতে হবে৷ ২০১৫ সালের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক স্থির করা জায়গায় নতুন পঞ্চায়েত ভবন তৈরি করতে হবে৷ আমরা বারবার স্থানীয় বিধায়ক আশিস দাসের দ্বারস্থ হয়েছি৷ কিন্তু তিনি কোন ব্যবস্থা নেওয়া তো দূর আমাদের সঙ্গে রীতিমতো দুর্ব্যবহার করেছেন, অভিযোগ আন্দোলনকারীদের৷ অথচ, গতবছর বন্যার সময় ও পরে ওই এলাকার মানুষজনের জন্য নিজে মাথায় বালি নিয়ে গেছেন বিধায়ক৷ তারপরেও বারবার প্রশাসনিক ক্ষেত্রে এই এলাকার এবং সামগ্রিকভাবে সুরমার উন্নয়নে সরব হয়েছেন ও কাজ করছেন আশিসবাবু, স্থানীয় একাংশের এমনটাই অভিমত৷ তাঁদের মতে, নিজের ছোট্ট বাঁশের বেড়ার ঘরে বসার জায়গার অভাব থাকলেও বিধায়কের বিরুদ্ধে কারো সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ নেই৷ ফলে, অভিযোগের সারবত্তা এবং অবরোধের আসল উদ্দেশ্য নিয়ে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে৷

জানা গেছে, পঞ্চায়েতের নতুন ঘর নতুন জায়গায় নতুন কলেবরে নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন৷ এই কাজে প্রশাসনের পাশে রয়েছেন আশিসবাবু৷ আর তাতে ব্যক্তিগত স্বার্থে আঘাত পরা কয়েকজন বিজেপি নাম ভাঙ্গিয়ে বিধায়কের বিরুদ্ধে পথে নেমেছেন৷ গোটা বিষয়ে বিধায়ক আশিস দাস জানিয়েছেন, আমি মানুষের কাছে দায়বদ্ধ৷ ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বৃহত্তর সুরমাবাসীর স্বার্থে আমার কাজ অব্যাহত থাকবে৷ আগামীদিনে এই ঘটনা কোনদিকে মোড় নেয় সেটা এখন দেখার বিষয়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top