News Flash

  • Home
  • Uncategorized
  • ফের দাম বাড়ল পেট্রোলের, ডিজেলের দর অপরিবর্তিত
Image

ফের দাম বাড়ল পেট্রোলের, ডিজেলের দর অপরিবর্তিত

নয়াদিল্লি ও কলকাতা, ৯ মার্চ (হি.স.): আবারও অস্বস্তিতে মধ্যবিত্ত। ফের বাড়ল পেট্রোলের দাম, তবে ডিজেলের দর অপরিবর্তিত। জ্বালানি তেলের দর আবারও বাড়ায় চিন্তা খানিকটা বাড়ল সাধারণ মানুষের। সাধারণ মানুষের অস্বস্তি বাড়িয়ে শনিবার ফের রাজধানী দিল্লি-সহ সমস্ত মেট্রো সিটিতে দামি হয়েছে পেট্রোল-এর দর। কলকাতায় শনিবার এক ধাক্কায় ০.০৬ পয়সা বেড়েছে পেট্রোলের দাম| কলকাতায় আইওসি-র পাম্পে এদিন পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটারে ৭৪.৩৯ টাকা। কলকাতা-সহ দেশের সমস্ত মেট্রো সিটিতে ডিজেলের দাম এদিন অপরিবর্তিত। অপরিবর্তিত থাকার পর কলকাতায় ডিজেলের দাম এখন লিটারে ৬৯.৩৩ টাকা।

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার পাশাপাশি, শনিবার পেট্রোল-এর দাম বেড়েছে দিল্লি এবং মুম্বইয়েও| দিল্লিতে ০.০৭ পয়সা বাড়ার পর পেট্রোলের দাম এখন ৭২.৩১ টাকা প্রতি লিটার। অপরিবর্তিত থাকার পর ডিজেলের দাম এখন ৬৭.৫৪ টাকা| পাশাপাশি মুম্বইয়েও ০.০৭ পয়সা বেড়েছে পেট্রোলের দাম এবং অপরিবর্তিত ডিজেলের দাম| মুম্বইয়ে পেট্রোল-এর নতুন দাম ৭৭.৯৪ টাকা প্রতি লিটার। ডিজেলের দাম ৭০.৭৬ প্রতি লিটার। প্রসঙ্গত, বিশ্ব বাজারে তেলের দাম বাড়ার সঙ্গে তাল মিলিয়ে দেশেও পেট্রোলের দাম খানিকটা বাড়ল।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top