News Flash

  • Home
  • Uncategorized
  • পায়ে বেড়ি পরিয়ে মোটর চালিত প্যাডেল রিক্সার বৈধতায় অনুমোদন মন্ত্রিসভার
Image

পায়ে বেড়ি পরিয়ে মোটর চালিত প্যাডেল রিক্সার বৈধতায় অনুমোদন মন্ত্রিসভার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ৷৷ উচ্চ আদালতের রায়ে বেআইনী ঘোষিত হয়েছে মোটর চালিত প্যাডেল রিক্সা৷ তাই, মোটর চালিত প্যাডেল রিক্সাকে শর্তাধীন বৈধতায় অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা৷ ফলে, মোটর চালিত প্যাডেল রিক্সায় রাজ্যে যাত্রী বহন করতে পারলেও নির্দিষ্ট নিয়ম তাদের মানতে হবে৷

শুক্রবার রাতে সচিবালয়ে আইনমন্ত্রী রতন লাল নাথ বৃহস্পতিবার মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্ত সাংবাদিকদের জানিয়েছেন৷ রিক্সা নিয়ামক পূর্বের রুল বাতিল করা হয়েছে৷ নয়া রুলস্ রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে৷ ফলে এখন রাজ্যে মোটর চালিত প্যাডেল রিক্সা চলাচল করতে পারবে৷ আইনমন্ত্রী বলেন, গত ১৯ ফেব্রুয়ারি উচ্চ আদালতের রায়ে শহরে মোটর চালিত প্যাডেল রিক্সা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল৷ স্পর্শকাতর এই বিষয়টি রাজ্য সরকার যথেষ্ট গুরুত্ব বলে মনে করেছে৷ কারণ, উচ্চ আদালতের এই রায়ে বহু গরীব রিক্সা চালকরা ভিষণ সমস্যায় পরতেন৷ তাই, রিক্সা আইনের রুলস্ পরিবর্তন করা হয়েছে৷

তিনি জানান, এখন থেকে রিক্সা চালকদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে৷ পুর নিগম থেকে তারা রেজিস্ট্রেশন নেবেন৷ পাশাপাশি তাদেরকে রেজিস্ট্রেশন নম্বরও দেওয়া হবে৷ রিক্সায় সামনে ও পেছনে ওই রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ থাকা বাধ্যতামূলক করা হয়েছে৷ তিনি আরও জানান, প্যাডেল রিক্সায় ব্যাটারির ক্ষমতা বেধে দেওয়া হয়েছে৷ ০২৫ কিলো ওয়াটের বেশি ক্ষমতা সম্পন্ন ব্যাটারি প্যাডেল রিক্সায় লাগানো যাবে না৷ পাশাপাশি মোটর চালিত প্যাডেল রিক্সায় গতিও বেধে দেওয়া হয়েছে৷ কোনও মোটর চালিত প্যাডেল রিক্সা প্রতি ঘন্টায় ১২ কিমি বেশি গতিতে চলাচল করতে পারবে না৷

আইনমন্ত্রী বলেন, এতদিন প্যাডেল রিক্সায় ব্যাটারির ক্ষমতা এবং গতি নির্ধারণে কোনও রুল ছিল না৷ ফলে, যেমন খুশি ক্ষমতা সম্পন্ন ব্যাটারি লাগাতেন প্যাডেল রিক্সা চালকরা৷ শুধু তাই নয়, গতি নিয়ন্ত্রণের বিষয়ে রুলসে স্পষ্ট কোনও কিছুই উল্লেখ না থাকায় মোটর চালিত প্যাডেল রিক্সা প্রচন্ড গতিতে চলাচল করত৷ নয়া এই রুলসে গতি নিয়ন্ত্রণ সম্ভব হবে বলে মনে করছে রাজ্য সরকার৷ পাশাপাশি, অত্যাধিক গতির ফলে বিভিন্ন সময়ে যে দুর্ঘটনা ঘটেছে তা রোধ করা যাবে বলে আশাবাদী রাজ্য সরকার৷

তিনি জানান, পুলিশ কিংবা ট্রাফিক দপ্তর মোটর চালিত প্যাডেল রিক্সায় কোনও ধরনের চার্জ কিংবা চালান কাটতে পারবে না৷ শুধু মাত্র পুর নিগমের টাক্স ফোর্সের নজরদারিতে থাকবে ওই রিক্সা গুলি৷

এদিকে, দুটি নতুন আইআর ব্যাটেলিয়ানে নিয়োগের ক্ষেত্রে মহিলাদের ১০ শতাংশ সংরক্ষণের বিষয়েও মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে বলে আইনমন্ত্রী জানিয়েছেন৷ পাশাপাশি ওই নিয়োগে তপশিলী জাতি ও তপশিলী উপজাতি সংরক্ষিতদের অষ্টমমান শিক্ষাগত যোগ্যতায় ছাড়ের বিষয়েও মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top