News Flash

  • Home
  • Uncategorized
  • গোয়ালপাড়ায় অসম-মেঘালয় সীমান্তে গারো উগ্ৰপন্থী আটক
Image

গোয়ালপাড়ায় অসম-মেঘালয় সীমান্তে গারো উগ্ৰপন্থী আটক

গোয়ালপাড়া (অসম), ৯ মার্চ (হি.স.) : গোয়ালপাড়া জেলার অসম-মেঘালয় সীমান্তবর্তী সুতিপাড়ায় সেনা-পুলিশের যৌথ অভিযানে গারো উগ্ৰপন্থী সংগঠনের এক কট্টর সদস্য আটক হয়েছে৷ ধৃতকে ওয়ালটার সাংমা (৪১) বলে পরিচয় পাওয়া গেছে। তার হেফাজত থেকে দুটি অত্যাধুনিক রাইফেলের সক্রিয় গুলি এবং এএস ১৭ ডি ৬৯২৫ নম্বরের মটোর বাইক বাজেয়াপ্ত করা হয়েছে।

আজ এই খবর দিয়ে কৃষ্ণাই থানার জনৈক পুলিশ আধিকরিক জানিয়েছেন, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় আন্তঃরাজ্য সীমান্তবর্তী সুতিপাড়ায় পাইকান-তুরা জাতীয় সড়কে ভারতীয় সেনার এক দল পুলিশ নিয়ে উগ্রপন্থী সদস্যকে জালে পুরতে ওত পেতে ছিল। এক সময় ওই সড়কে মটর বাইকে যাচ্ছিল ওয়ালটার সাংমা। তখন তার পথ আগলে তাকে আটক করেন অভিযানকারীরা৷

পুলিশ অফিসার জানান, ওয়ালটার গারো উগ্ৰপন্থী সংগঠন এএলএফএফ-র সক্ৰিয় সদস্য ছিল। ইতিপূর্বে সে আত্মসমৰ্পণ করেছিল। কিন্তু আত্মসমর্পণের পর ফের সে উগ্রপন্থী সংগঠনের কাজে জড়িত হয়ে পড়ে বলে সেনাবাহিনী তাদের গোপন সূত্ৰে খবর পায়। সেই খবরের ভিত্তিতে গতকাল রাতে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top