News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর-পশ্চিম মুম্বইয়ে তিন প্রার্থী নিয়ে সংকটে কংগ্রেস
Image

উত্তর-পশ্চিম মুম্বইয়ে তিন প্রার্থী নিয়ে সংকটে কংগ্রেস

পুনে, ৯ মার্চ (হি. স.) : উত্তর-পশ্চিম মুম্বইয়ে একই আসনে তিন প্রার্থী নিয়ে উভয়সংকটে মহারাষ্ট্র কংগ্রেস। আসন্ন লোকসভা নির্বাচনে এই আসনের দাবিদার রয়েছেন মুম্বই আঞ্চলিক কংগ্রেস কমিটি (এমআরসিসি)-র সভাপতি সঞ্জয় নিরুপম, জাতীয় মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদী এবং প্রাক্তন এমআরসিসি সভাপতি কৃপা শঙ্কর সিং।

প্রয়াত কংগ্রেস নেতা গুরুদাস কামাতের কেন্দ্র থেকে আসন্ন নির্বাচনে লড়তে উৎসাহী এই তিন কংগ্রেস প্রার্থীই। দলীয় সূত্রের খবর, এই কেন্দ্রে সঞ্জয় নিরুপমকেই সবচেয়ে শক্তিশালী মনে করছেন উচ্চ নেতৃত্ব। এমআরসিসি সভাপতি সঞ্জয় নিরুপম উত্তর থেকে উত্তর-পশ্চিম কেন্দ্রে আসন বদল করতে চান। দলের অভিজ্ঞ সদস্যরা প্রার্থী হিসেবে চাইছেন প্রাক্তন এমআরসিসি সভাপতি কৃপা শঙ্কর সিং-কে। অন্যদিকে, প্রিয়াঙ্কা চতুর্বেদীও প্রভাবশালী প্রার্থী। এই নিয়ে সংকটের মাঝে এখনও পর্যন্ত এই কেন্দ্রে প্রার্থী কে হবেন সেই সিদ্ধান্ত হয়নি দলীয় সূত্রে। তবে, দলীয় সূত্রের খবর অনুযায়ী, তিনজনকেই প্রার্থী করতে পারে মহারাষ্ট্র কংগ্রেস এবং কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির ওপর ছাড়া হতে পারে চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্ব।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top