News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের প্রতিটি প্রান্ত প্রত্যেকটি নাগরিকের, কাশ্মীরিদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন রাহুল গান্ধী
Image

দেশের প্রতিটি প্রান্ত প্রত্যেকটি নাগরিকের, কাশ্মীরিদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৮ মার্চ (হি.স.): কাশ্মীরিদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সুপ্রিম কোর্ট যতই রাজ্যগুলিকে নির্দেশ দিক, কাজের কাজ কিছুই হচ্ছে না| লখনউয়ের ঘটনা চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দিয়েছে| গত বুধবার বিকেলে উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ের ব্যস্ততম দালিগঞ্জ এলাকায় নিগ্রহ ও আক্রমণের শিকার হন দু’জন কাশ্মীরি ব্যবসায়ী| এই ঘটনায় চারজন অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ|এমতাবস্থায় কাশ্মীরিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| শুক্রবার কাশ্মীরিদের প্রতি রাহুল গান্ধীর বার্তা, ‘উত্তর প্রদেশে কাশ্মীরি ব্যবসায়ীদের আক্রান্ত হওয়ার ঘটনায় আমি ঘৃণা বোধ করছি| আক্রমণকারীদের চ্যালেঞ্জ জানানোর জন্য সাহসীদের আমার অভিবাদন| দেশের প্রতিটি প্রান্ত প্রতিটি নাগরিকের| কাশ্মীরি ভাই এবং বোনদের প্রতি হিংসার তীব্র নিন্দা জানাচ্ছি|’

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকার এবং উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গ-সহ ১০টি রাজ্যকে কাশ্মীরিদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট| প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ কেন্দ্রীয় সরকার এবং ১০টি রাজ্যকে কাশ্মীরিদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নোটিস জারি করেছিল| সেই রিপোর্টের প্রেক্ষিতে গত ২৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকারের তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়েছিল, গত ২২ ফেব্রুয়ারির পর থেকে কাশ্মীরিদের উপর নতুন করে হামলা হয়নি| সুপ্রিম কোর্টে কেন্দ্রের স্বীকারোক্তির পরও কাশ্মীরিদের উপর নিগ্রহের ঘটনা যেন বন্ধ হওয়ার নামই নিচ্ছে না| প্রতিবছর শীতের সময় কাশ্মীর থেকে লখনউতে আসেন জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার বাসিন্দা আব্দুল এবং আফজল| লখনউয়ে ফল বিক্রিই তাঁদের পেশা| গত বুধবার বিকেলে মধ্য লখনউয়ের দালিগঞ্জ এলাকায় দালিগঞ্জ ব্রিজের কাছে ফল বিক্রি করছিলেন আব্দুল এবং আফজল| আচমকাই প্রকাশ্য রাস্তায় ডানপন্থী সংগঠনের সদস্যদের হাতে নিগ্রহের শিকার হন এই দু’জন কাশ্মীরি ব্যবসায়ী| লাঠি দিয়ে তাঁদের মারধরও করা হয়| এই ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে পুলিশ|ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে চারজন অভিযুক্তকে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top