News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসকে শক্তিশালী করতে রাজ্যের দিকে চোখ রাহুল গান্ধীর
Image

কংগ্রেসকে শক্তিশালী করতে রাজ্যের দিকে চোখ রাহুল গান্ধীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ৷৷ সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ত্রিপুরায় কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করেছেন৷ ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেস সভাপতি পরিবর্তন করে রাজ পরিবারের সদস্য প্রদ্যুৎ কিশোর দেববর্মন এর হাতে দায়িত্ব তুলে দিয়েছেন৷ দায়িত্বভার গ্রহণের পর প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করেছেন৷

বৃহস্পতিবার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো প্রদেশ কংগ্রেসের বৈঠক করেন৷ বৈঠকে প্রাক্তন সভাপতি বীরজিৎ সিনহা, প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মণ, প্রাক্তন বিধায়ক গোপাল রায় সহ সব গোষ্ঠীর নেতারাই অংশগ্রহণ করেন৷ লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে কংগ্রেসের সাংগঠনিক তৎপরতা কিভাবে বৃদ্ধি করা যায় সেসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়৷ দলীয় সূত্রে খবর, প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মা সব নেতাদেরকেই সাংগঠনিক কাজে ঝাঁপিয়ে পড়ার অনুরোধ জানিয়েছেন৷ নানা কারণে বিধানসভা নির্বাচনের আগে যেসব নেতা কংগ্রেস দল ছেড়ে অন্য দলে যোগ দিয়েছেন তাদের ঘরে ফিরে আসার আহ্বান জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷

অতীতের সব ভুল বুঝাবুঝি ছেড়ে দিয়ে সব নেতাদের হাতে হাত মিলিয়ে কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করার জন্য অনুরোধ জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেব বর্মন৷ বৃহস্পতিবার কংগ্রেস ভবনে আয়োজিত প্রদেশ কংগ্রেসের এই বৈঠক ইতিবাচক সফল বলে দাবি করেছেন কংগ্রেস নেতৃবৃন্দ৷

আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আগামী কিছুদিনের মধ্যে রাজ্যে জাতীয় কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী আসতে চলেছেন৷

প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মণ জানান, লক্ষ্য একটাই আগামীদিনে দেশ ও রাজ্য থেকে বিজেপিকে হাটানো৷ তিনি আরও বলেন, রাজ্যে কবে জাতীয় কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী আসবেন, এর কোন তারিখ নিদিষ্ট হয়নি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top