News Flash

  • Home
  • Uncategorized
  • ইস্তফা দিলেন মিজোরামের রাজ্যপাল, পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি
Image

ইস্তফা দিলেন মিজোরামের রাজ্যপাল, পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ৮ মার্চ (হি.স.): মিজোরামের রাজ্যপালের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুক্রবার মিজোরামের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেন কুম্মানাম রাজাশেখরন। তাঁর স্থানে মিজোরামের রাজ্যপালের দায়িত্বভার গ্রহণ করবেন অসমের রাজ্যপাল প্রফেসর জগদীশ মুখী। এদিন রাষ্ট্রপতি ভবনের এক মুখপাত্র জানিয়েছেন, অসমের পাশাপাশি একইসঙ্গে মিজোরামের রাজ্যপাল হিসেবে দায়িত্বভার সামলাবেন রাজ্যপাল প্রফেসর জগদীশ মুখী। রাষ্ট্রপতি ভবনে মিজোরামের রাজ্যপাল কুম্মানাম রাজাশেখরনের পদত্যাগপত্র এদিন গ্রহণ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আপাতত, মিজোরামে রাজ্যপালের দফতরের নিয়মিত ব্যবস্থা গঠন হওয়া পর্যন্ত অসমের সঙ্গে সঙ্গে মিজোরামেরও রাজ্যপালের দায়িত্বভার গ্রহণ করবেন জগদীশ মুখী।

প্রসঙ্গত, প্রায় এক বছরের মাথায় শুক্রবার পদত্যাগ করলেন কুম্মানাম রাজাশেখরন। সূত্রের খবর, তিরুবনন্তপুরম কেন্দ্র থেকে আসন্ন লোকসভা নির্বাচনে লড়তে পারেন তিনি| উল্লেখ্য, ২০১৮ সালের ২৫ মে মিজোরামের রাজ্যপালের দায়িত্বভার গ্রহণ করেছিলেন কেরল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top