News Flash

  • Home
  • Uncategorized
  • মণিপুর ও অরুণাচলে আসছেন কংগ্ৰেস সভাপতি রাহুল গান্ধী
Image

মণিপুর ও অরুণাচলে আসছেন কংগ্ৰেস সভাপতি রাহুল গান্ধী

ইম্ফল, ৮ মার্চ (হি.স.) : লোকসভা নিৰ্বাচনের প্রচারে আগামী ২০ মার্চ মণিপুরের রাজধানী ইম্ফল আসছেন সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ইম্ফলের হাপ্তা কাংজেইবুঙে এক জনসভায় নির্বাচনি ভাষণ দেবেন তিনি।

ইম্ফল থেকে রাহুল যাবেন অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে। সেখানেও তিনি এক জনসভায় বক্তব্য পেশ করবেন করবেন বলে দলীয় সূত্রের খবরে জানানো হয়েছে। ইম্ফলে দলের সদর দফতর সূত্রে জানা গেছে, ইম্ফল এবং ইটানগরে কেন্দ্র এবং রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে গর্জন করবেন কংগ্রেস সভাপতি গান্ধী। তাছাড়া দেশ থেকে বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম মুছতে জনতাকে কী করতে হবে সে সম্পর্কে পরামর্শ দেবেন তিনি।

দলের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধীর সফর এবং জনসভাকে সাফল্যমণ্ডিত করতে দলের নেতা ও কর্মীরা প্রস্তুতি শুরু করেছেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top