News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভা নির্বাচনে সিকিমে জোট করে লড়বে বিজেপি, জানালেন রাম মাধব
Image

লোকসভা নির্বাচনে সিকিমে জোট করে লড়বে বিজেপি, জানালেন রাম মাধব

নয়াদিল্লি, ৮ মার্চ (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর-পূর্বের ছোট রাজ্য সিকিমে জোট করেই লড়বে বিজেপি। শুক্রবার এমনই জানালেন বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব। সেখানাকার আঞ্চলিক দল সিকিম ক্রান্তিকারি মোর্চার সঙ্গে বিজেপি জোট করবে বলে জানিয়েছেন তিনি।

এদিন রাম মাধব বলেন, সিকিমের প্রধান বিরোধী দল সিকিম ক্রান্তিকারী মোর্চার সভাপতি এবং বিধায়কেরা বৃহস্পতিবার দিল্লিতে এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন। শুক্রবার বিজেপির রাজ্য নেতাদের সঙ্গে সিকিম ক্রান্তিকারী মোর্চার নেতারা আমার সঙ্গে দেখা করে জোট চূড়ান্ত করেছে। লোকসভা নির্বাচনের পাশাপাশি সিকিমের বিধানসভা নির্বাচনেও দুই দল জোট করে লড়বে। কয়েক দিনের মধ্যেই আসন বন্টনের বিষয়টি চূড়ান্ত হবে।

৩২ আসন বিশিষ্ট সিকিম বিধানসভায় ২৩টি আসন রয়েছে সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট-এর হাতে। সিকিম ক্রান্তি মোর্চার রয়েছে ৯টি আসন। ১৯৯৪ সাল থেকে সিকিমের মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন পবনকুমার চামলিঙ। আসন্ন লোকসভা নির্বাচনের সঙ্গে সিকিমে বিধানসভা অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্য এবার সিকিমের প্রধানবিরোধী দলের সঙ্গে জোট করে লড়াই করার সিদ্ধান্ত নিল বিজেপি। উল্লেখ্য, সিকিমে কেবল মাত্র একটি মাত্র লোকসভা আসন রয়েছে। এই আসনটি সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের দখলে রয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top