News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটিতে এয়ার স্ট্রাইক : বায়ুসেনা ও মোদী সরকারের ভূয়শী প্রশংসা আরএসএস-এর
Image

পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটিতে এয়ার স্ট্রাইক : বায়ুসেনা ও মোদী সরকারের ভূয়শী প্রশংসা আরএসএস-এর

গোয়ালিওর, ৮ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় ভয়াবহ জঙ্গি হামলার প্রত্যাঘাতে গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে সন্ত্রাসবাদীদের একাধিক প্রশিক্ষণ শিবির গুড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনার মিরাজ ২০০০ যুদ্ধবিমান| পাকিস্তানে ঢুকে সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণ শিবিরে প্রত্যাঘাতের জন্য ভারতীয় বায়ুসেনার ভূয়শী প্রশংসা করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)| পাশাপাশি এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য নরেন্দ্র মোদী সরকারেরও প্রশংসা করেছে আরএসএস| শুক্রবার (৮ মার্চ) থেকে মধ্যপ্রদেশের গোয়ালিওরে শুরু হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র অখিল ভারতীয় প্রতিনিধি সভার বৈঠক| তিন দিনের এই বৈঠকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কমপক্ষে ১,৪০০ জন আরএসএস প্রতিনিধি অংশগ্রহণ করেছেন| তিন দিনের বৈঠকের প্রথম দিন পাকিস্তানে ঢুকে এয়ার স্ট্রাইকের জন্য ভারতীয় বায়ুসেনা ও নরেন্দ্র মোদী সরকারের ভূয়শী প্রশংসা করা হয়| আরএসএস-এর সহ সরকার্যবাহ মনমোহন বৈদ্য জানিয়েছেন, ‘‘এয়ার স্ট্রাইকের জন্য ভারতীয় বায়ুসেনার প্রশংসায় ‘অভিনন্দন প্রস্তাব’ গৃহীত হয়েছে| পাশাপাশি এয়ার স্ট্রাইকের সিদ্ধান্ত নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারেরও প্রশংসা করা হয়েছে|’’ মনমোহন বৈদ্য আরও জানিয়েছেন, ‘দেশ-বিরোধী শক্তিকে মোকাবিলা করার জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছে সরকার| প্রত্যেকটি ভারতীয়কে দেশ-বিরোধী শক্তিগুলি সম্পর্কে আরও সতর্ক হতে হবে|’

একইসঙ্গে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় সন্ত্রাসবাদী হামলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর জওয়ানদের মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করা হয়েছে| আরএসএস-এর সহ সরকার্যবাহ মনমোহন বৈদ্য জানিয়েছেন, ‘ভারতের সহনশীলতাকে দুর্বলতা হিসেবে গণ্য করা কখনই উচিত নয়|’ তিন দিনের অখিল ভারতীয় প্রতিনিধি সভার বৈঠকের প্রথম দিন আরএসএস-এর সরকার্যবাহ মোহন ভাগবত এবং ভাইয়াজি যোশী ছাড়াও অনন্তপক্ষে ১,৪০০ জন সদস্য বৈঠকে যোগ দিয়েছিলেন| এদিনের বৈঠকে কেরলের শবরীমালা এবং রামমন্দির ইস্যুতেও আলোচনা হয়| সহ সরকার্যবাহ মনমোহন বৈদ্য জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশের পর, আদালতের রায়ের বিরুদ্ধে গিয়ে কাজ করে চলেছে কেরল সরকার| অহিন্দু মহিলাদের শবরীমালা মন্দিরের ভিতরে ঢুকিয়ে হিন্দুদের বিশ্বাস নিয়ে ছেলে খেলা করছে কেরল সরকার| রামমন্দির প্রসঙ্গে বৈদ্য জানিয়েছেন, ‘বিচারব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে| আশা রাখছি সমস্ত প্রতিকূলতা দূর হবে এবং রামমন্দির নির্মাণ হবে|’ প্রসঙ্গত, সর্বশেষ এই ধরনের বৈঠক হয়েছিল মহারাষ্ট্রের নাগপুরে (আরএসএস-এর হেড কোয়ার্টারে)|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top