News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ত্রাসী আতঙ্ক জম্মু বাসস্ট্যান্ডে : গ্রেনেড বিস্ফোরণে মৃত্যু একজনের, আহত কমপক্ষে ২৯ জন
Image

সন্ত্রাসী আতঙ্ক জম্মু বাসস্ট্যান্ডে : গ্রেনেড বিস্ফোরণে মৃত্যু একজনের, আহত কমপক্ষে ২৯ জন

জম্মু, ৭ মার্চ (হি.স.): দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় ভয়াবহ জঙ্গি হামলার রেশ এখনও কাটেনি| এরই মধ্যে জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল জম্মু বাসস্ট্যান্ড| গ্রেনেড বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন একজন| এছাড়াও কমপক্ষে ২৯ জন কমবেশি জখম ও আহত হয়েছেন|জখম ও আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| তাঁদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক|বিস্ফোরণের পরই গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী| এই ঘটনায় সন্ত্রাসবাদীদের নাশকতার ছক উড়িয়ে দেওয়া যাচ্ছে না| জম্মু বাসস্ট্যান্ডে গ্রেনেড বিস্ফোরণ প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী সুভাষ ভামরে জানিয়েছেন, ‘স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে|সমস্ত ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকার ইতিমধ্যেই পূর্ণ স্বাধীনতা দিয়েছে নিরাপত্তা রক্ষী বাহিনীকে|’

ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা ১১.৪৫ মিনিট নাগাদ জম্মু বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা পঞ্জাব রোডওয়েজ বাসে বিস্ফোরণ হয়| বাসস্ট্যান্ডের কাছেই রয়েছে ব্যস্ততম বাজার| গ্রেনেড বিস্ফোরণের জেরে জখম ও আহত হন বাসের যাত্রী-সহ কমপক্ষে ৩০ জন| আহতদের তড়িঘড়ি উদ্ধার করে জম্মু জিএমসিএইচ হাসপাতালে ভর্তি করা হয়| হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যু হয়েছে একজনের| বাকি ২৯ জন কমবেশি আহত অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন| হাসপাতাল সূত্রের খবর, আহতদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর| জম্মুর আইজিপি এম কে সিনহা জানিয়েছেন, ‘জম্মু বাসস্ট্যান্ডে গ্রেনেড বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে একজনের| আহতের সংখ্যা ২৯ জন|’ কে বা কারা হামলা চালাল, তা এখনও পরিষ্কার নয়| গ্রেনেড বিস্ফোরণের নেপথ্যে সন্ত্রাসবাদীদের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে| দেখা হচ্ছে ওই এলাকার সিসিটিভি ফুটেজ|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top