News Flash

  • Home
  • Uncategorized
  • এসবিআই একাউন্ট হ্যাক, মহিলার সর্বস্ব লুট
Image

এসবিআই একাউন্ট হ্যাক, মহিলার সর্বস্ব লুট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ ফের রাজ্যে ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা ঘটেছে৷ এসবিআই’র চিত্তরঞ্জন শাখার জনৈকা ভোক্তার সর্বস্ব লুট হয়ে গিয়েছে৷ জানা গেছে, প্রতাপগড়ের বাসিন্দা শেফালী বর্ধনের একাউন্ট রয়েছে এসবিআই’র চিত্তরঞ্জন শাখায়৷ আজ তিনি ব্যাঙ্কে টাকা তুলতে এসে দেখেনে তাঁর একাউন্টে কোন টাকা নেই৷ তিনি জানিয়েছেন, সম্প্রতি তিনি নতুন এটিএম কার্ড পেয়েছেন৷ এরপরই তাঁর একাউন্ট থেকে টাকা গায়েব হয়ে গিয়েছে৷ তিনি জানান, তাঁর একাউন্টে সাড়ে তিন লক্ষ টাকা ছিল৷ সর্বস্ব লুট হয়ে গিয়েছে৷ এই ঘটনায় তিনি পূর্ব মহিলা থানায় একটি মামলা দায়ের করেছেন৷ পুলিশ ভারতীয় দন্ডবিধি ৪২০ এবং ৩৭৯ ধারায় মামলা রুজু করেছে৷ মামলা নম্বর ৪৩/১৯৷ এই ঘটনার সাইে ব্যাঙ্কের কোন কর্মী রয়েছেন কিনা পুলিশ তা তদন্ত করছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top